Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে  মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ  চাষ হচ্ছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:57:11 am, Monday, 30 September 2024
  • 198 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে  মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ  চাষ হচ্ছে।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

চলতি বছরে ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে   মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ চাষ শুরু হয়েছে। মাচা  পদ্ধতিতে ঝুলন্ত এ তরমুজে  ফলন ভালো হওয়ায় ৫ লক্ষ টাকা লাভের  আশা করছে ৪ কৃষক। আর চাষ ও ফলন বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করেছে সরকারের সহযোগী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

মাঠ জুড়ে থোকায়  থোকায় ঝুলছে  গ্রীষ্মকালীন তরমুজ । বর্তমানে আধুনিক চাষ ব্যবস্থার জনপ্রিয়  মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে এই “গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ   । অসময়ে উৎপাদন ও সুস্বাদু  হওয়ায়  বাজারে এর চাহিদাও বেশি।  মাটি বাহিত বালাই প্রতিরোধী ও সেচ সাশ্রয়ী   মালচিং পদ্ধতিতে এ  তরমুজ চাষ করায়  খরচ কম এবং উৎপাদিত ফসলের গুণগত মানও বৃদ্ধি  পেয়েছে। চারা রোপনের ৭০-৮০ দিনের  মধ্যেই গাছ থেকে  উত্তোলন  করা যায় এই তরমুজ।   ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের চার কৃষক সালাউদ্দিন- আজিমউদ্দিন- লুৎফর ও আসমা ৭ একর জমিতে তরমুজ লাগিয়ে এ বছর  ৫ লক্ষ টাকা লাভের আশা করছে।

কৃষক লুৎফর জানান আমরা ইএসডিও’র সহযোগীতায় এই প্রথম ব্লাক বেবি তরমুজ চাষ করেছি । এই তরমুজ সম্পর্কে আগে আমাদের কোন ধারণা ছিলনা। এই চাষাবাদে আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করেছি পাশাপাশি এখানে কোন রাসায়নিক সার বা কিটনাশক ব্যবহার করা হয়নি। আমরা ব্যবহার করেছি ভার্মি কম্পোষ্ট ও ফোরেমন ফাঁদ । ৭ একর তরমুজ লাগাতে আমাদের খরচ হয়েছে প্রায় ৮-৯ লক্ষ টাকা। আশা করছি আমরা বিক্রি করতে পাড়বো প্রায় ১৪-১৫ লক্ষ টাকায় । যেহেতু এই সময় তরমুজ পাওয়া যায় না তাই এই ব্লাক বেবি তরমুজের প্রচুর চাহিদা বাজারে।

আরেক কৃষক আজিম উদ্দিন বলেন,আমাদের ক্ষেত দেখতে প্রচুর মানুষ আসছে। তারা এই তরমুজ দেখে চাষে আগ্রহী হয়ে উঠছে। এই তরমুজ টি ঝাঙ্গীতে হওয়ায় অত্যন্ত সুস্বাদু হয়। সবচেয়ে বড় ব্যাপার এটি অসময়ের তরমুজ তাই এর প্রচুর চাহিদা।

আমরা পরিকল্পনা করছি আগামীবার আরও বড় পরিসরে এই নতুন জাতের তরমুজ আবাদ করবো। ধন্যবাদ জানাই পিকেএসএফ ও ইএসডিওকে।

কৃষক মরিরুল ইসলাম এসেছেন এই তরমুজ ক্ষেত দেখতে। তিনি বলেন আমিও পরিকল্পনা করেছি আগামী বছর থেকে এই তরমুজ লাগাবো । শুধু  কৃষক মরিরুল ইসলাম নয়  তার মতো অনেক কৃষকই এই ক্ষেত দেখতে ভিড় জামাচ্ছেন।

 ইএসডিও’র সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন বাবুল বনিক বলেন- গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ  অত্যন্ত লাভ জনক চাষ । আমরা পিকেএসএফের অর্থায়নে  ইএসডিও    সমন্বিত কৃষি ইউনিট প্রজেক্ট এর আওতায় নতুন জাতের এই তরমুজ ৪ জন কৃষককে ৭  একর জমিতে উৎপাদনের জন্য  চারা, সার, মালচিং পেপার সরবরাহ ও প্রশিক্ষণ দেয়াসহ সর্বাত্মক সহযোগিতা করেছি।

 ইএসডিও’র সমন্বিত কৃষি ইউনিটের  কৃষি কর্মকর্তা মো:মোন্নাফ হোসেন বলেন -ইএসডিও’র কৃষি ইউনিটের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তা সৃষ্টি করে যে কোনো নতুন ফসলের  ব্যাপক ভাবে প্রচার করা ।  কৃষক যেন আর্থিক ভাবে লাভবান হয় সেই লক্ষ্যে কাজ করা।

ঠাকুরগাঁও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন- ইএসডিও কৃষকদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগীতা  করে  উচ্চ মূল্যের এ ফসল  আবাদ করার মাধ্যমে কৃষকের  অর্থনৈতিক উন্নয়নের

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ঠাকুরগাঁওয়ে  মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন ব্লাক বেবি জাতের তরমুজ  চাষ হচ্ছে।।

আপডেট সময় : 10:57:11 am, Monday, 30 September 2024