Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি- ছাত্রদলের সংঘর্ষ আহত ৭।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:20:21 am, Tuesday, 10 September 2024
  • 113 বার পড়া হয়েছে

শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি- ছাত্রদলের সংঘর্ষ আহত ৭।।

এম. শাহাবুদ্দিন রাজশাহী।।
  
রাজশাহীর বাগমারায় ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বিএনপির একটি অংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে। আহত ব্যক্তিদের দাবি,বিএনপির ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,উপজেলার হামিরকুৎসা হাটকে কেন্দ্র করে প্রায় ২৫ বছর আগে সেখানে ট্রাক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন গড়ে ওঠে। হাটে আসা ট্রাকে মালামাল ওঠানো-নামানোর নিয়ন্ত্রণ ও দেখভাল করে থাকেন সংগঠনের সদস্যরা। 
এজন্য ট্রাক থেকে চাঁদা আদায় করেন সংগঠনের নেতারা। সংগঠনটি আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে থাকলেও বিএনপির নেতারাও এর সদস্য হিসেবে আছেন। দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আবদুর রশিদ শাহ।
প্রত্যক্ষদর্শীরা বলেন,রবিবার বিকালে হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন,সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ দলের ১০-১২ জন নেতাকর্মী ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যান। তারা কার্যালয়ের সামনে গেলে বিএনপির একটি পক্ষের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। কার্যালয়ে থাকা ফাইলপত্র ছুড়ে ফেলে দেন দখল নিতে যাওয়া নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সংগঠনের সভাপতি আবদুর রশিদ শাহ আহত হন। খবরটি জানাজানি হলে উভয় পক্ষ হামিরকুৎসা বাজারে অবস্থান নেন। রাতে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের বাবা আবদুল মান্নান,ছাত্রদলের ইউনিয়ন শাখার সভাপতি সুমন হোসেন,সাধারণ সম্পাদক কাউছার হোসেন-যুবদলের কর্মী হান্নু রশিদসহ সাত জন আহত হন। 
রাতেই আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন-হামিরকুৎসা বাজারে ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলে আসছে। ছাত্রদলের নেতাসহ তারা তা বন্ধ করতে গিয়েছিলেন। হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের লোকজন তাদের ওপর হামলা করেছেন। বিএনপি নেতা চাঁদাবাজির জন্য এটা করেছেন। তারা ওই নেতার অপসারণ চেয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহ বলেন-ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করে সেখানে দলীয় কার্যালয় করতে চেয়েছিল। তারেক রহমানের নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে তাদের ফেরত যেতে বলেছিলাম। তবে তারা তা না শুনে হামলা করেছে। 
যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর কে হামলা করলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সেখানে শ্রমিক ইউনিয়নের লোকজন ছাড়াও সাধারণ লোকজন ছিলেন,তারাই হয়তো হামলা করেছেন।
সংগঠনের সঙ্গে জড়িত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম বলেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে নির্দিষ্ট কোনও দলের নেতারা জড়িত নন। তবে আওয়ামী লীগের লোকজন নেতৃত্ব দিয়ে থাকেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- তৌহিদুল ইসলাম জানান-তিনি শুনেছেন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি- ছাত্রদলের সংঘর্ষ আহত ৭।।

আপডেট সময় : 06:20:21 am, Tuesday, 10 September 2024