Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

দেবীগঞ্জ  মেয়রসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 02:13:45 pm, Sunday, 8 September 2024
  • 112 বার পড়া হয়েছে

দেবীগঞ্জ  মেয়রসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের।। 

খাদেমুল ইসলাম
  
পঞ্চগড় জেলা প্রতিনিধি।। 
পঞ্চগড়ে এক ইউপি চেয়ারম্যান ও এক সাবেক পৌর মেয়রসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দোকানে হামলা-ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যতম আসামি দেবীগঞ্জ  সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু। 
শুক্রবার -৬ সেপ্টেম্বর- সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি  নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নজরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার -৫ সেপ্টেম্বর- দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হক -৪২- বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন: দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু- দেবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী- পৌর যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন- ইউপি সদস্য আব্দুল মজিদ- ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে কায়েদে আজম- কৃষক লীগ নেতা  ইউসুফ আলী ও মো. শফিক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে- গত ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের মোড়াতল্লী বাজারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হকের দোকানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মামলার আসামিরা। একই সময় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও অভিযোগ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জয়নুলের মাথায় রামদা দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে আসামিরা। আহত অবস্থায় বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে আব্দুল বাকীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় অভিযুক্ত আসামিরা এবং জয়নুল হকের গলা চেপে ধরে শ্বাস রোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারে আরও বলা হয়েছে- মারপিটের সময় জয়নুলের কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত আসামিরা। এদিকে চিকিৎসা শেষ হলে তারা বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার জয়নুল বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মারপিট, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নজরুল ইসলাম  জানান- অভিযোগে থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

দেবীগঞ্জ  মেয়রসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের।। 

আপডেট সময় : 02:13:45 pm, Sunday, 8 September 2024