Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-?

লক্ষ্মীপুরে দীর্ঘমেয়াদি সংকটে পড়তে পারেন বন্যাদুর্গতরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ রামগঞ্জ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:10:42 pm, Sunday, 8 September 2024
  • 99 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে দীর্ঘমেয়াদি সংকটে পড়তে পারেন বন্যাদুর্গতরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ রামগঞ্জ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। খুবই ধীরে ধীরে নামছে জেলার বিভিন্ন উপজেলার পানি। এ জেলার এখনো  প্রায় ছয় লাখ মানুষ পানি বন্দী । জমে থাকা পানির কারনে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। বেশির ভাগ জমি পানিতে তলিয়ে থাকায় বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে । হাজার হাজার মাছের ঘেরও প্লাবিত । গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যাদুর্গতরা। বন্যায় ক্ষয়ক্ষতি পোষাতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করেছেন এলাকাবাসী। বন্যার পানি দ্রুত না নামলে জলবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ আরও বাড়তে পারে বলেও শঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। জেলায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমান ত্রান আসলেও পানির কারনে দূর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা।
বন্যা কারণে লক্ষ্মীপুর  জেলাতে কৃষি মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোর হিসেবে মতে- কৃষিখাতে ২২৭ কোটি টাকা, প্রাণিসম্পদ খাতে ৮ কোটি ৬৫ লাখ টাকা এবং মৎস্য খাতে ২৪০ কোটি টাকা  এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তহয়েছে বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০কোটি টাকার  বেশি  । এতে পথে বসায় উপক্রম হয়েছে কৃষক- মৎস্য চাষি ও পশু-পোল্ট্রি খামারিদের।
পানি না নামায় সংযোগ সড়কগুলোর উপরে কোমর বা হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। দুর্গত এলাকায় বাসিন্দাদের চরম মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে। গ্রামাঞ্চলের অধিকাংশ বসতঘরের ভিতরে এখনো পানি রয়েছে।
পানি থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এ জেলার খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে স্বেচ্ছাসেবীরা এলেও প্রত্যন্ত অঞ্চলে তারা পৌঁছাতে পারছেন না।
পানি প্রবাহের মূল খালগুলোতে প্রায় ৩ হাজার বাঁধ- ভেসাল জাল- মাছ চাষ ও ময়লার ভাগাড়সহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় পানি নামতে পারছে না। ফলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কবলে থাকতে হতে পারে এ অঞ্চলের বন্যা কবলিত বাসিন্দাদের।
স্থানীয়রা বলছেন- রহমতখালী খাল- ওয়াপদা খাল- ডাকাতিয়া খাল- রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল- কমলনগর ও রামগতি উপজেলার ভুলুয়া খাল হয়ে মূলত মেঘনায় প্রবাহিত হয় পানি। কিন্তু দীর্ঘদিন থেকে প্রভাবশালী মহলের কবলে খালগুলোর বিভিন্ন অংশ দখল হয়ে যায়। তাছাড়া দীর্ঘদিন সংস্কারের অভাবে খালগুলোর বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা ও কচুরিপানা জমে পানির গতি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই বন্যার পানিও এসব খাল দিয়ে নামতে বাধাগ্রস্ত হচ্ছে।
জেলার সবচেয়ে ক্ষতির সম্মুখীন রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম জানান- দ্রুত পানি নামার জন্য আমরা প্রায় শতাধীক বাধ কেটে দিয়েছি। এ উপজেলার অভিশাপ রামগঞ্জ বিরেন্দ্র খাল সংস্কার ও পরিস্কারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। খালের ময়লা অপসারন করা হচ্ছে- আশা করছি ভালো একটা ফলাফল পাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি

লক্ষ্মীপুরে দীর্ঘমেয়াদি সংকটে পড়তে পারেন বন্যাদুর্গতরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ রামগঞ্জ।।

আপডেট সময় : 12:10:42 pm, Sunday, 8 September 2024