Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:59:07 am, Saturday, 7 September 2024
  • 250 বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

মাহিদুল ইসলাম ফরহাদ 
  
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
   
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক সহকারী প্রেস সচিব কাইয়ুম রেজা চৌধুরী এবং তার মেয়ে চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে বিল দখল- চাঁদাবাজি- অর্থ আত্মসাৎ- লুটপাট যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি হুমকির অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন মৎস্যজীবীরা৷ শনিবার -০৭ সেপ্টেম্বর- দুপুরে জেলা শহরের বিশ্বরোড় মোড়ের চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের অফিসে কমিরাদহ বিলের ৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৎস্যজীবীরা। 
সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আলফাজ উদ্দিন৷ এসময় তিনি বলেন, নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট কাছ থেকে কুমিরাদহ বিল ইজারা নেওয়া হয়। কিন্তু এমপি জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করেছে৷ 
মৎস্যজীবীরা আরও বলেন, একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাবেক এমপি জারা৷ এমনকি মাদক মামলা দিয়ে ও যৌথ বাহিনীর মাধ্যমে আটকের হুমকি দিয়ে বিল দখলের পায়তারা করছে আ.লীগ নেতা কাইয়ুম রেজা চৌধুরী ও তার লোকজন। এছাড়াও বিলের বাঁধ ভেঙে মাছ লুটপাট করার চেষ্টা করছে তারা। এনিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনি বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।
বিলের ইজারাদার আলফাজ উদ্দিন বলেন- সাবেক সরকারের শাসনামলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট হিসেবে কাজ করেছে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী। তার এই কাজ এখনও চলমান রয়েছে। বর্তমানেও দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করছে তিনি ও তার পরিবার। গত কয়েকদিন ধরেই আদালতের মাধ্যমে না পেরে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাড়ির মধ্যে ও আশেপাশে মাদক রেখে মৎস্যজীবীদের ধরিয়ে দেয়ার নাটক শুরু করেছেন কাইয়ুম রেজা চৌধুরী। সাবেক সরকারের শাসনামলে কয়েকজন শীর্ষ মন্ত্রী ও এমপির সাথে যোগসাজশে প্রভাব খাটিয়ে বিল দখলের পায়তারা শুরু করেন তিনি। 
আলফাজ উদ্দিন আরও বলেন- কুমিরাদহ বিল ছাড়াও আমরা ৫০০ জেলে পরিবার কায়েম রেজা চৌধুরীর কাছে ১০ কোটি ৯০ লাখ ৭১ হাজার ২১২ টাকা পাওনা রয়েছে, যা তার বাড়ীর দফাদার রবু- কেয়ারটেকার খাইরুল ইসলাম খায়ের- ও তার প্রধান হিসাব রক্ষক মোজাম্মেল হক ও কায়েম রেজা চৌধুরীর নিজের স্বাক্ষরিত ওয়াকফ স্টেটের ভাউচার ও চৌথায় উল্লেখ্য থাকলেও তিনি টাকা দিচ্ছেন না। তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। তার মেয়ে সংরক্ষিত আসনের সাবেক এমপি জারা জাবীন মাহবুব তার প্রভাব খাটিয়ে থানায় মামলা করতে দেয়নি। উল্টো আমাদের নামেই বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। 
তবে সকল অভিযোগ অস্বীকার করেন, শেখ মুজিবুর রহমানের সাবেক সহকারী প্রেস সচিব ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী। তিনি জানান- বিলটির মোতাওয়াল্লী আমি নিজেই। এটি আমাদের সম্পত্তি। এমনকি উচ্চ আদালতের রায় রয়েছে আমাদের পক্ষে। পরে আলফাজ উদ্দিন নিম্ন আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন। আমাদের সকল অধিকার ও কাগজপত্র ঠিক থাকলেও আমার সাবেক ম্যানেজার আলফাজ উদ্দিন জোরপূর্বক দখল করে মাছ আহরণ করছে। জোরপূর্বক দখল- মিথ্যা মামলা ও টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

আপডেট সময় : 11:59:07 am, Saturday, 7 September 2024