Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনের হামলা- ৮ জনকে কুপিয়ে জখম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:01 am, Saturday, 7 September 2024
  • 265 বার পড়া হয়েছে

রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনের হামলা- ৮ জনকে কুপিয়ে জখম।।

মোঃআবু কাওছার মিঠু 
 নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
  
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনেরা যুবদলের কার্যালয়ে হামলা চালিয়েছে। হামলাকারীরা বিএনপি- যুবদল ওছাত্রদলের ৮ নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে।  শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব বাজারে এ ঘটনা ঘটে।
কাঞ্চন পৌর যুবদলের ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঘল হোসেন জানান-
আজ -শনিবার- বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়ার পক্ষে উপজেলার রূপসী এলাকায় বালুর  বালুর মাঠে সন্ত্রাস- চাদাবাদ- মাদক ও দখলদারদের বিরুদ্ধে বিএনপির সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে বিরাব বাজারে ১ নং যুবদলের কার্যালয়ে এলাকার দলীয় লোকজন নিয়ে আলোচনা সভা করা হয়। সভা শেষে লোকজন চলে গেলে তারা ৮-১০ জন অফিসে কথা বলছিল এসময় হঠাৎ করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য কাজী মনিরুজ্জামানের সমর্থক জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন- তার ভাই তার আবুল হোসেন- গোলজারসহ ২৫-৩০ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ১ নং ওয়ার্ড যুবদলের সাধারন সস্পাদক মোঘল হোসেন- সাংগঠনিক সম্পাদক কাজল মিয়া- ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম- ছাত্রদল সভাপতি লিজন- শান্ত- জুয়েল- ইব্রাহীম- লিখনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
এব্যাপারে জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনের সাথে তার মুঠোফোনে কথা বললে তিনি বলেন,  রাতে যুবদলের অফিসের সামনে দিয়ে তার লোকজন যাওয়ার সময় সেখান থেকে তাদের উদ্দেশ্য করে কটুউক্তি করা হয়৷ বিষয়টি জানতে পেরে আমি আমার লোকজন নিয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি আমার লোকজন নিয়ে সেখান থেকে চলে আসি। তবে সমাবেশকে পন্ড করতে কোন ঘটনা ঘটেনি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম বলেন- মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ডাকা সন্ত্রাস- চাদাবাদ- মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশকে পন্ড করতে জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ ও তার লোকজন ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করে। এটা উদ্দেশ্যে প্রনোণীতভাবে করা হয়েছে। হামলাকারীরা চায়না এমন সমাবেশ হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। 
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন- হামলা ও মারধরের সংবাদটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনের হামলা- ৮ জনকে কুপিয়ে জখম।।

আপডেট সময় : 09:25:01 am, Saturday, 7 September 2024