Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন

আহলে সুন্নাত ওয়াল জামা আতের উদ্যোগে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:10:15 pm, Friday, 6 September 2024
  • 108 বার পড়া হয়েছে

আহলে সুন্নাত ওয়াল জামা আতের উদ্যোগে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি।।

মোঃ কাউছার পাটোওয়ারী
বিশেষ প্রতিনিধি।।
হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা আত লিয়াজোঁ কমিটির উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিশাল স্বাগত মোটরযান র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানবী -সাঃ -এঁর শুভ আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমনের মাস হিসেবে বিশ্ব মুসলিমের কাছে এ পবিত্রতম মাসটি বেশ সমাদৃত। এই স্বাগত র‌্যালিটি মূলত আসছে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি। গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় স্বাগত র‌্যালি আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ -রাহঃ- জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়। এখান থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার প্রদক্ষিণ করে পুনরায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ বাজার- হাজীগঞ্জ বাজার- বলাখাল বাজার- বাকিলা বাজার প্রদক্ষিণ করে দেবপুর দরবার শরীফে মিলিত হয়।
দেবপুর দরবার শরীফের উদ্যোগে সেখানে জুলুছে অংশগ্রহণকারীদের শরবত পান করানো হয়। পরে অংশগ্রহণকারী সকল নবী প্রেমিক সুন্নী মুসলমান দেবপুর দরবার শরীফের পীরে কামেল- ফেদায়ে গাউছে পাক- আল্লামা হাফেজ তোয়াহা -রঃ-‘র মাজার জিয়ারত- মিলাদ ও মুনাজাতে অংশ নেন। এরপর সকলে এই মোটরযানের শোভাযাত্রাসহ হাজীগঞ্জ ধেররাস্থ ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফে আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী  রাঃ -এর মাজার শরীফে আসেন। এখানে মাজার জিয়ারত- মিলাদ- ক্বিয়াম ও সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনায় সভাপতির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা আত হাজীগঞ্জ উপজেলা লিয়াজোঁ কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী। সমন্বয়ক মাস্টার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদেরী- সমন্বয়ক মাওলানা গাজী আব্দুর রাহীম, মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদী- মাওলানা এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো হুজুর আওলাদে রাসূল -সাঃ- আল্লামা সাইয়েদ জাহান শাহ্ মোজাদ্দেদী আল আবেদী -রঃ -এর বড় শাহজাদা আল্লামা সাইয়েদ মোহাম্মদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী।
বর্ণাঢ্য এই র‌্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামা আত চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলা লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ ও শত শত নবী প্রেমিকগণ আহলান-সাহলান মাহে রবিউল আউয়ালের আগমন ইত্যাদি ধ্বনিতে রাজপথ মুখরিত রাখেন।
বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামা আত লিয়াজোঁ কমিটি চাঁদপুর জেলার আয়োজনে আগামী ১১ রবিউল আউয়াল- ১৫ সেপ্টেম্বর সকালে চাঁদপুর শহরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং একইদিনে দুপুর ২টায় হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে দরবার শরীফ থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকল পর্যায়ের মুসলমানদের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি

আহলে সুন্নাত ওয়াল জামা আতের উদ্যোগে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি।।

আপডেট সময় : 02:10:15 pm, Friday, 6 September 2024