Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ১১৮ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:28:50 pm, Thursday, 5 September 2024
  • 121 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ১১৮ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগে ১৩ দিনে ১৬৭১ জন রোগী লক্ষ্মীপুর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। বুধবার -৫ সেপ্টেম্বর- সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১০০ শয্যার সদর হাসপাতালে ৭৩ জন শিশুসহ ১১৮ জন ডায়রিয়ায় রোগী চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়- সদর হাসপাতাল এবং পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ দিনে ৯০৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নতুন ডায়রিয়া রোগী ভর্তি হয়। 
এ ছাড়া গত ১৩ দিনে ৫৯৩ জন চর্মরোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২২১ জন চর্মরোগী চিকিৎসা নিয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়- ২২ আগস্ট থেকে ৪ সেপ্টম্বর পর্যন্ত লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় পানিবাহিত বিভিন্ন রোগে ১৬৭১ জন রোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৯০৫ জন- চর্মরোগে ৫৯৩- সাপের কামড়ে ১৭০ জন। ডায়রিয়া রোগীর মধ্যে সদর হাসপাতালে ৩৩৭, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪২- রায়পুরে ৮৩- রামগঞ্জে ৪২- রামগতিতে ১৬৩ ও কমলনগরে ১৩৮ জন চিকিৎসা নেয়। এর মধ্যে অধিকাংশই শিশু।
এ ছাড়া পানিতে ডুবে দুই জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। 
গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ১১৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৫৫, সদর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ২১, রায়পুরে ৭, রামগঞ্জে ৩- কমলনগরে ১৩ ও রামগতিতে ১৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চর্মরোগে ২২১ জনের বিরুদ্ধে সদর হাসপাতালে ১৫৪, সদর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৩২, রায়পুরে ৫, রামগঞ্জে ১০- কমলনগরে ১৫ ও রামগতিতে ৫ জন চিকিৎসা নিয়েছে। সাপের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ৮, রায়পুরে ১ এবং রামগঞ্জে ৫ জন চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতালে মান্দারী গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, ‘১৩ দিন ধরে বাড়িতে কোমড় পরিমাণ পানি। টয়লেট-ডোবার ময়লা পানিতে একাকার। আমার ৭ মাসের ছেলে মিরাজ জ্বর আর ডায়রিয়ায় আক্রান্ত। চিকিৎসার জন্য সদর হাসপাতালে এসেছি। এখন এক বেডেই ৩-৪ জন রোগীকে দেওয়া হয়েছে। শান্তি মতো বসতেও পারছি না। রাতে ঘুমাতে পারছি না। 
১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার -আরএমও- অরুপ পাল বলেন- বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭৩ জন শিশু, ১৩ মহিলা ও ১৮ পুরুষ ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া চর্ম-আরটিআইসহ বিভিন্ন রোগে প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নেয়।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন -সিএস- ডা. আহাম্মদ কবীর বলেন, ‘বন্যাকবলিতদের চিকিৎসা নিশ্চিত করতে ৬৪টি মেডিক্যাল টিম কাজ করছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে বন্যার্তদের চিকিৎসা দিয়ে আসছেন। বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ১১৮ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি।।

আপডেট সময় : 02:28:50 pm, Thursday, 5 September 2024