Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:11:45 pm, Thursday, 5 September 2024
  • 266 বার পড়া হয়েছে

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

দেবহাটা প্রতিনিধি।।
  
দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার -৫ সেপ্টেম্বর- সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করে তারা।
মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন- সহকারী শিক্ষক এনামুল কবীর শিক্ষক শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি- অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন। এমনকি শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক থেকে জোর পূর্বক টাকা আদায় করতেন তিনি। টাকা দিতে না পারলে করা হত প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেন। খন্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন এনামুল। এছাড়া মাদ্রাসায়  বসে মাদক সেবন করতেন তিনি। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশের হয়রানি করান তিনি।
মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি- বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ- ঘুস- চাঁদাবাজী- শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিল না বলে দাবি করা হয় মানববন্ধনে। এছাড়া অসংখ্য অপরাধ করা এনামুল বিগত ৫ আগস্টের পর থেকে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিষ্ঠানে আসছেন না। বিগত দিনগুলোতে মাদ্রাসায় এসে স্বাক্ষর করে চলে যেতেন। তিনি ৫ বছর নিজের অংকের ক্লাস না নেওয়ায় ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই- রেজুলেশন খাতা সহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন। তাই অবিলম্বে এনামুল কবীরকে পদত্যাগ চেয়ে রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এসে- পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

আপডেট সময় : 02:11:45 pm, Thursday, 5 September 2024