Dhaka , Tuesday, 31 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব পাঠাভ্যাস গড়ে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান মেয়রের। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঝালকাঠি গাবখান নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোর আলিফের মরদেহ উদ্ধার হঠাৎ করেই বাড়ছে হামের প্রাদুর্ভাব পাবনায়  হাসপাতালে ভর্তি ২৭ রোগীর বেশিরভাগই শিশু পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় যুবদলের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় আবদুল মোনায়েম মুন্না- যুবদলে দুস্কৃতিকারীদের ঠাঁই নেই।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:14:37 pm, Wednesday, 4 September 2024
  • 121 বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।।

ইসমাইল ইমন
  
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
   
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন- যুবদলের কোন নেতাকর্মী অনৈতিক কর্মকান্ড- কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন- তিনি বলেন দলে কোন দুস্কৃতিকারীদের ঠাঁই দেওয়া হবে না! 
জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে- তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন- তাদের ভালোবাসা অর্জন করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা মেনে বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। সেই লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মীদের এখন থেকেই যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।এমন কোনো কাজ করবে না, যাতে করে জনগণের মনে কষ্ট লাগে।
মোনায়েম মুন্না বলেন- আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে বসে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন- দল পরিচালনা করছেন। তিনি বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের সংগঠন হিসেবে গড়ে তুলতে চান। বিএনপির রাজনীতিতে যুবদল সবসময় বড় ভূমিকা পালন করে বলে দাবি করেন তিনি।
বুধবার -৪ সেপ্টেম্বর- বিকাল ৩ টায় কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৈষম্যহীন- নিরাপদ- মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় যুবদলের মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি-নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন -কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল- লক্ষীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান- উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম- খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ-ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম- বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন মাসুম- রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী- সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম- চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর- উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী-নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান- কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন- লক্ষীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম হুমায়ূন-বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার-এতে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের আওতাধীন মহানগর- জেলা- উপজেলা- থানা- পৌরসভার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন- স্বৈরাচার পতন- গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি- তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র- তাদের অবস্থান অন্ধকারে- আর তাদের কৌশলও চোরাগুপ্তা। এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন- তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ- ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকতে হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে- এই ছবি তোলা বন্ধ করতে হবে আমাদের। যাদেরকে আমরা অসময়ে পায়নি তারা আজ ছবি তোলার কাজে ব্যস্ত। যুবদল সব সময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। যেকোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর। আমাদেরকে ঐক্যমতে আসতে হবে। যত সমস্যাই থাকুক এক সাথে বসে যুবদল সব সমস্যার সমাধান করবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় যুবদলের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় আবদুল মোনায়েম মুন্না- যুবদলে দুস্কৃতিকারীদের ঠাঁই নেই।।

আপডেট সময় : 02:14:37 pm, Wednesday, 4 September 2024