Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

মাকে বেঁধে রেখে ঘরে আগুন লাগিয়ে দেয় মাদকাসক্ত যুবক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:32:26 am, Monday, 2 September 2024
  • 137 বার পড়া হয়েছে

মাকে বেঁধে রেখে ঘরে আগুন লাগিয়ে দেয় মাদকাসক্ত যুবক।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জাবেদ হোসেন -২৮- নামে এক মাদকাসক্ত যুবক ঘরে তার গর্ভধারিনী মা ওহিদা বেগমকে ঘরে বেঁধে রেখে আগুন লাগিয়ে দেয়। চিৎকার শুনে প্রতিবেশি লোকজন এসে ওহিদাকে উদ্ধার করে। তবে আগুনে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরটিই ছিল বিধবা ওহিদার একমাত্র সম্বল। মাদকের টাকা না পাওয়ায় জাবেদ ঘটনাটি ঘটিয়েছে। 
এ ঘটনায় রোববার -১ সেপ্টেম্বর- রাতে ওহিদা রায়পুর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার পর থেকেই জাবেদ পলাতক রয়েছে। এর আগে ভোর রাত ৪ টার দিকে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকায় হাওলাদার বাড়িতে ঘটিনাটি ঘটে। 
অভিযোগ সূত্র জানায়- জাবেদ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে তার মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করতো। ঘরের আসবাবপত্র ভাঙচুর করতো। ওহিদার সংসারে ৬ মেয়ে ও একমাত্র ছেলে জাবেদ। এতে গত ৮ বছর ধরে  তার যন্ত্রণা সহ্য করে আসছে পরিবারটি।  শনিবার -৩১ আগস্ট- রাতে টাকার জন্য জাবেদ তার মায়ের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে তার গায়ে থাকা জামা দিয়ে ওহিদার গলা পেঁচিয়ে ধরে। পরে ওহিদাকে ঘরে বেঁধে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় জাবেদ। আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখে ওহিদার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। 
ওহিদার মেয়ে কামরুন নাহার বলেন, আমার ভাই মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে। আমরা বিচার চাই। মায়ের কাছে ৫০ হাজার টাকা চেয়েছে সে। আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তফুরা বেগম নামে এক প্রতিবেশী বলেন- রাতে ওহিদার সঙ্গে জাবেদের ঝগড়া হয়। একপর্যায়ে সে ঘরে আগুন লাগায়। হঠাৎ চারদিক আলোকিত হয়ে যাওয়ায় আমরা ছুটে এসে ওহিদাকে উদ্ধার করি।
ওহিদা বেগম বলেন- আমার শেষ সম্বল আগুনে পুড়িয়ে দিয়েছে জাবেদ। প্রায়ই টাকার জন্য আমাকে মারধর করতো। আমার মেয়েদের বাড়িতে আসতে দেয় না। 
রায়পুর পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন বলেন, ওহিদার ছেলেমেয়ে সবাই বিবাহিত। তার ছেলে জাবেদের সংসারে এক সন্তান রয়েছে। কিন্তু স্ত্রী-সন্তান তার সঙ্গে থাকে না। ঘটনার রাতে ওহিদার কাছ থেকে তার ছেলে টাকা চেয়েছে শুনেছি। টাকা না দেওয়ায় তাকে বেঁধে রেখে জাবেদ ঘরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে পাশ্ববর্তী একটি ঘরও পুড়ে যেতো।
উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন- একটি ঘরে আগুন লেগেছে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 
 রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মাহবুব আলম বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

মাকে বেঁধে রেখে ঘরে আগুন লাগিয়ে দেয় মাদকাসক্ত যুবক।।

আপডেট সময় : 10:32:26 am, Monday, 2 September 2024