Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

গণশুনানির প্রথম দিনে নিখোঁজ ৮০ জনের তালিকা  কুড়িয়ে পাওয়া হাড় নিয়ে গেছে স্বজনরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:49:02 pm, Sunday, 1 September 2024
  • 134 বার পড়া হয়েছে

গণশুনানির প্রথম দিনে নিখোঁজ ৮০ জনের তালিকা  কুড়িয়ে পাওয়া হাড় নিয়ে গেছে স্বজনরা।।

এস এম রনি 
  
স্টাফ রিপোর্টার।।
  
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় গণশুনানিতে নিখোঁজ ৮০জনের আত্মীয়-স্বজনের বক্তব্য নেয়া হয়েছে। গতকাল ১সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় আট সদস্যের তদন্ত কমিটির সামনে গাজী টায়ার কারখানা এলাকায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। আর শেষ হয় দুপুর দুইটায়। নিখোঁজদের আত্মীয়-স্বজনরা স্ব-শরীরে উপস্থিত হয়ে তালিকা তৈরিতে নাম- ঠিকানা- কর্ম- বয়স- পারিবারিক অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও কারখানায় নিখোঁজদের কোন খোঁজ-খবর না পাওয়ায় স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নিখোঁজদের স্বজনরা গণশুনানিতে অংশ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত ভবনের ভেতর থেকে কুড়িয়ে পাওয়া হাড় নিয়ে যায়। এ সময় কারখানা এলাকা  স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে। ২- ৩জন নারী মুর্ছা যায়। 
জানা গেছে- নিখোঁজদের তালিকা তৈরিতে প্রথম দফায় ফায়ার সার্ভিস- দ্বিতীয় দফায় পুলিশ ও ছাত্র-ছাত্রী কাজ করেন। তৃতীয় দফায় তদন্ত কমিটি নিখোঁজদের নাম লিপিবদ্ধ শুরু করলে তাদের সন্ধানের দাবিতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুর ১২টায় তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকা অবরোধ করে। এ সময় সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন তৈরি করার সময়ও উত্তেজিত আত্মীয়-স্বজনদের নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ- বিজিবি- সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।  
ফায়ার সার্ভিসের কর্মকর্তরা প্রথমে নিখোঁজদের ১৭৬ জনের নাম পরিচয় লিপিবদ্ধ করেন। পরে অজ্ঞাত কারনে ফায়ার সার্ভিস নিখোঁজদের নাম- ঠিকানা ও পরিচয় লিপিবদ্ধ করার বিষয়টি অস্বীকার করেন। এর পরে দ্বিতীয় দফায় পুলিশ ও ছাত্র-ছাত্রীরা নিখোঁজ ১২৮ জনের নাম, ঠিকানা ও পরিচয় লিপিবদ্ধ করেন। তৃতীয় দফায় তদন্ত কমিটি এ গণশুনানির আয়োজন করে। গণ শুনানিতে উপস্থিত ছিলেন তদন্ত কমিটি আহবায়ক নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমান- রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলসহ আরো অনেকে। 
তদন্ত কমিটি নিখোঁজ ৮০জনের আত্মীয়-স্বজনের বক্তব্য গ্রহণ করেন। গতকাল রবিবার প্রাথমিকভাবে তাদের তালিকা তৈরির কাজ বন্ধ করে দেন। তাতে নিখোঁজদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে নিখোঁজদের সন্ধানে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানার ভেতরে বেশ ক’জন ঢুকে পড়েন। সেখান থেকে তারা আগুনে পুড়ে যাওয়া মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে আসে। রূপসী গ্রামের আতিকউল্লাহ তার নিখোঁজ হওয়া স্ত্রী রুমা আক্তারের খোঁজে দুর্ঘটনা কবলিত ভবনের তৃতীয় তলায় ওঠে পড়েন। সেখানে অনেক মানুষের দেহাবশেষ দেখতে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন।  
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন- গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের নাম পরিচয়ের তালিকা তৈরি করতে স্বজনদের নিয়ে গণশুনানি করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখছেন। গণশুনানিতে গতকাল নিখোঁজ ৮০ জনের আত্মীয়-স্বজনের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। 
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন- গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার দিন কি ঘটেছিল, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত ও নিখোঁজদের নামের তালিকা যাচাই বাছাই করতে তদন্তের অংশ হিসেবে গণশুনানীর আয়োজন করা হয়েছে। গত ২৮ তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
উল্লেখ্য গত ৫আগষ্ট সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার ও কর্নগোপ এলাকার গাজী পাইপ-গাজী ট্যাংক কারখানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় আশপাশের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ লুটপাটে অংশ নেয়। সেই লোভেই গত ২৫ আগস্ট রূপসী গাজী টায়ার কারখানায় অবাধে লুটপাট চলে। লুটপাট করতে গিয়ে ভবনের ভেতরেই অনেক মানুষ আটকে পড়েন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

গণশুনানির প্রথম দিনে নিখোঁজ ৮০ জনের তালিকা  কুড়িয়ে পাওয়া হাড় নিয়ে গেছে স্বজনরা।।

আপডেট সময় : 01:49:02 pm, Sunday, 1 September 2024