Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের জন্য উপজেলা বিএনপির সদস্য সচিবকে দল থেকে বহিস্কার দাবী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:33:21 pm, Friday, 30 August 2024
  • 279 বার পড়া হয়েছে

চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের জন্য উপজেলা বিএনপির সদস্য সচিবকে দল থেকে বহিস্কার দাবী।।

সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বিএনপির দলীয় পদ ব্যবহার করে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা- তার সহযোগীরা চাঁদা আদায়- বাস স্ট্যান্ড দখল- ভাংচুর ও লুটপাট সহ তার বিভিন্ন কর্মকান্ড ও আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করার প্রতিবাদে আমতলী উপজেলা বিএনপির একাংশ- পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে তাকে দল থেকে বহিষ্কারের দাবীতে  সংবাদ সন্মেলন করেছে।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন -ভিপি- লিখিত বক্তব্য প্রদান করেন। 
সংবাদ সম্মেলনে তিনি তুহিন মৃধাসহ এমন কর্মকান্ডে যারা জড়িত তদন্ত করে দায়ীদের দল থেকে বহিস্কারের দাবী জানানো হয়। আজ শুক্রবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ সড়কের দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম মামুন বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ শেখ হাসিনার দেশ ত্যাগের সাথে সাথে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সামসুল হক চৌকিদারসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আমতলী উপজেলায় ব্যাপক তান্ডব চালায়। বাড়ী-ঘর ভাংচুর, জমি দখল, অগ্নি সংযোগসহ বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পরেন। গত বুধবার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা এবং সিনিয়র সদস্য সামসুল হক চৌকিদারসহ ২০-২৫ টি মোটর সাইকেল নিয়ে চলাভাঙ্গা গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রীড উপ-কেন্দ্রের শ্রমিক সরবরাহকারী হুমায়ুন কবির মিল্টনের মুদি মনোহরী দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। ওই দোকান থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা ও তার সহযোগীরা দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ওই টাকা না দেয়ায় তাকে মারধর করে। পরে দোকান থেকে দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও  উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা গ্রামাঞ্চলের হাট বাজারে দখল বানিজ্য ও চাঁদা আদায় করে আসছে। তুহিন মৃধা ও তার অনুসারীদের এমন কর্মকান্ডে আমতলী উপজেলা বিএনপির ভাবমুর্তি একেবারে শুন্যের কোঠায় নেমে এসেছে। তুমিন মৃধা ও তার এমন কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিএনপি থেকে বহিস্কার করে দলীয় ভাবমুর্তি উদ্ধারের দাবী জানান ভিপি মামুন। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহবায়ক কবির ফকির বলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার বাবা মরহুম আব্দুস ছত্তার মৃধা ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তার চাচাতো ভাই আমতলী সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তার এজেন্ডা বাস্তবায়ন করতে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা এমন কর্মকান্ড করছেন। দল ও প্রশাসনের তদন্ত করলে সত্যতা প্রমানিত হবে।তাই দেলের ভাবমূর্তি রক্ষায় তাকে দলীয় পদ থেকে বহিস্কারের দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খাঁন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মইনুদ্দিন মামুন, আবু সাইয়েদ জুবেরী, আব্দুর রাজ্জাক চৌকিদার, বিএনপি নেতা রুস্তুম আলী আকন, পৌর বিএনপির সদস্য সচিব  জালাল আহম্মেদ খাঁন, মাহহারুল ইসলাম মিলন, মতিউর রহমান মানিক,  মোঃ সেতু মল্লিক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খাঁন। 
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের জন্য উপজেলা বিএনপির সদস্য সচিবকে দল থেকে বহিস্কার দাবী।।

আপডেট সময় : 03:33:21 pm, Friday, 30 August 2024