Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি- পাঠানো হলো ত্রাণের সামগ্রীর প্রথম চালান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:01 pm, Wednesday, 28 August 2024
  • 161 বার পড়া হয়েছে

বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি- পাঠানো হলো ত্রাণের সামগ্রীর প্রথম চালান।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
   
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বানভাসি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীরা সাধ্যমতো এগিয়ে এসেছেন। আর্থিকসহ নানা সহায়তা নিয়ে তারাও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো ভূমিকা রাখছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি ইতোমধ্যে নয় সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করেছে। কমিটির পক্ষ থেকে নগরীর কাজির দেউড়িতে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে চলছে নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ এবং সেগুলো প্যাকেটজাত করার কাজ। বন্যা উপদ্রুত অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে আছে চাল- ডাল- তেল- শুকনো খাবার- মোমবাতি- দিয়াশলাই- বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ।
বুধবার -২৮ আগষ্ট- বিকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর জন্য মহানগর কৃষক দলের টিমকে প্রথম দফায় ত্রাণ সামগ্রীর চালান হস্তান্তর করেছেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এবং ত্রাণ কমিটির আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। 
ত্রাণের প্রথম চালান হস্তান্তরের সময় সমবেতদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। মানুষের মাঝে নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। তাই আগামী দিনে রাজনীতি হতে হবে স্বচ্ছ, পরিস্কার। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম বন্যার পানি নামার পর বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত অব্যাহত রাখতে হবে। সকলকে জনগনের সুখে দুঃখে কাজ করতে হবে। 
তিনি চট্টগ্রামবাসীকে বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী দুয়েকদিনের মধ্যে আরও বড় পরিসরে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ বন্যা উপদ্রুত এলাকায় যাবেন বলে জানান এরশাদ উল্লাহ।
এসময় নাজিমুর রহমান বলেন- বন্যায় আক্রান্ত মানুষজনদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজন হচ্ছে জরুরি খাদ্য- বিশুদ্ধ খাবার পানি- ওষুধসহ জীবন রক্ষাকারী নানা উপকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর উপদ্রুত এলাকায় দেখা দেয় পানিবাহিত সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। তিনি এমন পরিস্থিতে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সদস্য হারুন জামান- নিয়াজ মোহাম্মদ খান- ইকবাল চৌধুরী- কাজী বেলাল উদ্দিন- আর ইউ চৌধুরী শাহীন- আহমেদুল আলম চৌধুরী রাসেল- খোরশেদ আলম- সিহাব উদ্দিন মোবিন- মহানগর কৃষক দলের সদস্য সচিব কামাল পাশা নিজামী- যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি- পাঠানো হলো ত্রাণের সামগ্রীর প্রথম চালান।।

আপডেট সময় : 01:04:01 pm, Wednesday, 28 August 2024