Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন

লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানি বন্দী- খাবার সংকট দেখা দিয়েছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:44:22 am, Saturday, 24 August 2024
  • 199 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানি বন্দী- খাবার সংকট দেখা দিয়েছে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরে  সৃষ্ট বন্যায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত এক সপ্তাহ ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমশ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
জেলার পাঁচটি উপজেলায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।  গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। পানিবন্দি হয়ে পরেছে জেলার  প্রায় ৬ লাখ মানুষ।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পানি নামতে না পারায় বাড়ির উঠান, মাঠ-ঘাট, পুকুর, জলাশয়, ফসলি ক্ষেত তলিয়ে গেছে।চরাঞ্চলে সব নলকূপ ডুবে যাওয়ায় বর্তমানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকেই রান্না বান্না করতে না পেরে মানবেতর জীবন-যাপন করছে। খাদ্য সংকট চরম আকার ধারন করেছে প্রশাসনের তরফ থেকে যে সাহায্য করা হচ্ছে তা  প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তা ছাড়া গ্রামের লোকজন খাদ্য সাহায্য পায়নি বললেই চলে। এ দিকে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বন্যা দুর্গতরা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পোল্ট্রি খামারি ও মাছচাষিরা।
কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সব কটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড। এতে প্রায ৫০  হাজার পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমন ধানের খেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি। প্রায় ৬ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। 
রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, গত চার দিনে লক্ষ্মীপুরে ৩১২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদীতে ৩ নম্বর সতর্কসংকেত ছিল। এখন তা সরিয়ে ফেলা হয়েছে। দু–এক দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকালে কমলনগর,রামগতি,রায়পুর ও রামগঞ্জে সরেজমিনে গিয়েদেখা গেছে, ঘরবাড়ি এখনো ডুবে আছে। অনেক টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষত চরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট বেশি। অনেকে কোমরপানি ভেঙে, অনেকে নৌকা ও কলাগাছের ভেলায় দূর থেকে বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করছেন। সবজি খেত- বীজতলাসহ বিস্তীর্ণ ফসলি জমি ডুবে রয়েছে।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন জানান- বন্যায় আমন ধানের বীজ তলা ১৪৮৬ হেক্টর, আমন ধান ধান ২৬১৮ হেক্টর, আউশ ধান ২৯৬৩ হেক্টর ও শরৎকালীন ৪৪৩ হেক্টরের সবজি আক্রান্ত হয়েছে। পানি আরও বেড়ে ২ দিন থাকলে এসব নষ্ট হয়ে যাবে। কৃষকদের জন্য বীজ সংগ্রহ করে রাখা হচ্ছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এত পানি আগে কখনো দেখা যায়নি। এতে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন- জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সাধারণ মানুষদের নিয়ে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে। খাল-নালা পরিষ্কারের কার্যক্রম অব্যাহত আছে। বন্যার্তদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় আশ্রয় নিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানি বন্দী- খাবার সংকট দেখা দিয়েছে।।

আপডেট সময় : 06:44:22 am, Saturday, 24 August 2024