Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় সাঁথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:34:45 am, Thursday, 22 August 2024
  • 178 বার পড়া হয়েছে

পাবনায় সাঁথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন।।

পাবনা প্রতিনিধি।।
   
ক্ষমতার অপব্যবহার- অর্থ আত্মসাৎ- অনিয়ম দুণীতি ও ছাত্রীদের কু—প্রস্তাবসহ নানা অপকর্মের অভিযোগে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণের দাবীতে লাগাতার আন্দোলনের আজ ৯ম দিনেও বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক- শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে দুপাশ থেকে রোড ব্লক করে দেয় শিক্ষার্থীরা। এতে প্রধান সড়কের দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুভোর্গে পড়ে মানুষ। জনদুর্ভোগে পড়ে সড়কে চলাচলকারী স্থানীয়রা। কেউ এগিয়ে আসেনি। রাস্তা বন্ধ করে ২ ঘন্টা ব্যাপী পাওয়া গেছে।মানববন্ধন করলেও কোন পুলিশ বা উপজেলা প্রশাসনের কারও দেখা পাওয়া যায়নি।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, একজন পিতৃতুল্য শিক্ষক হয়ে কিভাবে আমার হাত ধেও বলে তোমার হাতের লোম কেমন দেখি্ পেটে হাত দিয়ে বলে আজ কি খেয়েছ।
জানা গেছে প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণের দাবীতে গত ১৪ আগস্ট বুধবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং বৃহস্পতিবার থেকে শিক্ষকেরাও তাদের সাথে আন্দোলনে শরীক হন। 
ওই বিদ্যালয়ের ১৮জন শিক্ষক প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগও দেন ।
অপরদিকে প্রধান শিক্ষকের অপসারণের ১দফা দাবী নিয়ে তারা গত বুধবার ও বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর নানা অভিযোগসহ ৭ টি অনিয়ম উল্লেখ করে স্মারকলিপী প্রদান করে।
শিক্ষকেরা অভিযোগে জানান- বিগত শাসন আমলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জোরপূর্বক ও মোটা অংকের টাকার বিনিময়ে আশির্বাদপুষ্ট হয়ে নিয়োগ লাভ করে প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ। 
তিনি যোগদানের পর থেকেই বিদ্যালয়ের আর্থিক অনিয়ম- ক্ষমতার অপব্যবহার- ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া- বিদ্যালয়ের পরিচালনায় অদক্ষতা- শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা ও শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা- কোচিং বানিজ্যে ২০১২ লংঘন- প্রতিবাদী ছাত্র শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানী ও নির্যাতন করাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনি।
ওই বিদ্যালয়ের কারিগরি শিক্ষক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন- প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের চাকুরি বৈধ নয়। যার সাক্ষ্য প্রমান তিনি নিজে। এমন কুরুচিপূর্ণ শিক্ষক আমাদের দরকার নেই।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন জানান, অদক্ষ, কুরুচিপূর্ণ মানুষিকতায় নৈতিক অবক্ষয়ে জর্জড়িত অর্থআত্মসা্ৎকারী প্রধান শিক্ষকের অপসা্রন চাই। আমরা দীর্ঘদিন কোন প্রতিবাদ করতে পারিনী। প্রতিবাদ করতে গেলেই আমাদের বিভিন্নভাবে হয়রানী ও নির্যাতন করা হতো। আজ সময় এসেছে প্রতিবাদ করার।
অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের কার্যালয়ে গেলে তাঁকে পাওয় যায়নি। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন- বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছি এবং আগামী তিন দিনের সময় চেয়েছি। 
এর মধ্যে ব্যবস্থা একটা হয়ে যাবে ইনশাল্লাহ। তা ছাড়া্ শিক্ষকে্রা তো শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

পাবনায় সাঁথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন।।

আপডেট সময় : 11:34:45 am, Thursday, 22 August 2024