Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:29:47 am, Thursday, 22 August 2024
  • 129 বার পড়া হয়েছে

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় ক্যাম্পাসের বটতলায় বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ জানান। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যারও জোর দাবি তোলেন তারা।

এর আগে সাড়ে ১২টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে বিক্ষোভস্থলে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন- ২৪ এর পরাজিত শক্তিরাই ভারতের দোসর। ভারতে বসে দেশের বিরুদ্ধে তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ফেনী- কুমিল্লা- নোয়াখালীতে যে বন্যা হচ্ছে- এই পানি বন্যার পানি নয়। এটা ষড়যন্ত্রের পানি- আমার সংগ্রামী ভাইদের হত্যা করার পানি। ভারতকে বলবো আপনারা বাংলাদেশকে আপনাদের শত্রু হিসেবে পরিণত করবেন না। এর পরিণাম ভালো হবে না।

তারা আরও বলেন, আমরা স্বৈরাচারের পতনের জন্য যেভাবে গণভবন অভিমুখে লংমার্চ করেছিলাম- প্রয়োজনে বাঁধ অভিমুখে লংমার্চ করা হবে। আন্তর্জাতিক আইনে বাঁধ পরিচালনায় বাধ্য করবো। ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে ছাত্রজনতা আবরারের মতো নিজেদের জীবন বিলিয়ে দিতেও রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে অনুরোধ করবো- ভারত যেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে আপনি সে ব্যবস্তা গ্রহণ করুন।

এদিকে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচের ফেইসবুক পেইজ ‘সংবর্ত-৩৬’ থেকে ‘জুলাইয়ের স্মৃতিচারণ নামে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জান্নাত মিম গত ৫ আগস্ট সরকার পতনের পর ইবির মেইন গেইটে ‘লিল্লাহু তাকবীর- আল্লাহু আকবার- স্লোগান কেন দেওয়া হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় তাকবির নিয়ে কটাক্ষ ও কালিমা লেপনের অভিযোগ এনে এর প্রতিবাদে তাকবির মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের হল ও স্থানীয় শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ।।

আপডেট সময় : 11:29:47 am, Thursday, 22 August 2024