Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:56:25 am, Tuesday, 20 August 2024
  • 169 বার পড়া হয়েছে

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। 

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
  
গণমাধ্যম প্রতিষ্ঠানসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার -২০ আগস্ট- দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা ও প্রেস ক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন  লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল- সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন- এমজে আলম- সাইফুল ইসলাম স্বপন- কামাল উদ্দিন- আতাউর রহমান মনির- আনিস কবির- জহিরুল ইসলাম শিবলু ও পলাশ সাহা প্রমুখ। 
বক্তারা বলেন- সরকার পরিবর্তন হলেই গণমাধ্যমে হামলা চালানো হয়। পূর্বেও যখন সরকার পরিবর্তন হয়েছে। তখনও কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ন্যাক্কারজনক ঘটনা। গণমাধ্যমে হামলা করে মতপ্রকাশের বাঁধা দিতে চাচ্ছে একটি দুষ্কৃতিচক্র। স্বাধীন বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের যে স্বাধীনতার কথা এখন বলা হচ্ছে, ঠিক এ সময়েই একটি চক্র গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে। আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। 
প্রসঙ্গত- দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্তরা হামলা করেছে। সোমবার -১৯ আগস্ট- দুপুরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়৷ এছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালীন দূর্বৃত্তরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। 

আপডেট সময় : 11:56:25 am, Tuesday, 20 August 2024