Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার আশুলিয়ায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে ৫ কিলোমিটার যানজট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:34:38 am, Tuesday, 20 August 2024
  • 143 বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে ৫ কিলোমিটার যানজট।।

মোঃ আসিফুজ্জামান আসিফ

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

গার্মেন্টসের চাকরিতে নারী-পুরুষের বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের -ডিইপিজেড- সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকুরি প্রত্যাশীরা। এতে সোমবার -১৯ আগস্ট- সকাল সাড়ে ৭টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশের অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বেপজা কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সাড়ে ৩টার দিকে সড়ক ছেড়ে দেন তাঁরা।

এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট যাত্রী ও চালকেরা। ডিইপিজেডের আশপাশের বেশ কয়েকটি কারখানাও ইতিমধ্যে ছুটি দেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

চাকরি প্রত্যাশীরা জানান- গার্মেন্টস গুলোতে বরাবরই নিয়োগের ক্ষেত্রে নারীদের সুযোগ দেয়া হলেও পুরুষদের বৈষম্যের শিকার হতে হয়। তাই এমন বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে ইপিজেডসহ সকল গার্মেন্টস গুলোতে নারীদের পাশাপাশি পুরুষ শ্রমিকদেরও নিয়োগের দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আজও একই দাবিতে কয়েক শতাধিক পুরুষ চাকরি প্রত্যাশী ইপিজেডের সামনে মহাসড়কে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে বাঁশ দিয়ে আটকে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। ডিইপিজেডের মূল ফটকের ভেতরের অংশে অবস্থান নেওয়া সেনাবাহিনী ও আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সদস্যরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। বেলা ১১টার দিকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য তাঁরা মহাসড়ক ছেড়ে গেলেও পরে আবার অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন- ভোর থেকেই ডিইপিজেডের সামনে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। কাজে যোগদানের উদ্দেশ্যে আসা বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মূল ফটকে আটকে দেন তাঁরা। বেশ কয়েকজনকে মারধরও করা হয়। এ ছাড়া নতুন ডিইপিজেডের কয়েকজন নিরাপত্তারক্ষীও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশী একজন নারী বলেন- আমরা কোনো ঝামেলা করি নাই। আমরা চাই চাকরি। এখানে নারী-পুরুষ সবাইকেই সমানভাবে চাকরি দিতে হবে। কয়েক দিন ধরেই আমরা আন্দোলন করছি। আমাদের দাবি মানা হচ্ছে না।

অপরদিকে গতকাল -রবিবার- আশুলিয়া শিল্পাঞ্চলের বাড়ইপাড়া এলাকার তানজিলা অ্যাপারেলসের এক নারী শ্রমিককে শ্রীলতাহানির অভিযোগ উঠে এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই শ্লীলতাহানির বিচারের দাবিতে আজ -সোমবার- সকাল থেকেই ওই গার্মেন্টস এর সকল শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত কর্মকর্তাকে না পেয়ে তারা ফ্যাক্টরি গেট, জানালার কাচ ও আশপাশের ফ্যাক্টরির গেটসহ জানালার কাচ ভাঙচুর করে।

ডিইপিজেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়- গতকাল -রোববার- চাকরিপ্রার্থীদের বিক্ষোভের একপর্যায়ে তাঁদের সিভি জমা দিতে বলা হয়। অনেকে সিভি জমাও দিয়েছেন। তবে বেশ কয়েকজন সিভি জমা না দিয়ে নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন। আজ একাধিকবার তাঁদের নিয়ম অনুসারে সিভি জমা দিতে বলার পরও তাঁরা সিভি দিতে অস্বীকৃতি জানান।

চাকরি প্রত্যাশীরা নিজেদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণসহ আরও কিছু দাবি তোলেন। তবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের -বেপজা- তথ্য বলছে- ঢাকা ইপিজেডে মোট শ্রমিক সংখ্যা ৭৯ হাজার ৫৮৮ জন। এদের মধ্যে নারী শ্রমিক ৪০ হাজার ৮১৮ জন এবং পুরুষ শ্রমিক ৩৮ হাজার ৭৭০ জন। শতকরা হিসেবে ৫১ ভাগ নারী ও বাকি ৪৯ ভাগ পুরুষ শ্রমিক।

প্রতিষ্ঠান অনুযায়ী কাজের ভিন্নতার কারণে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না বলে জানান বেপজার নির্বাহী পরিচালক -জনসংযোগ- আনোয়ার পারভেজ। তিনি বলেন- ইপিজেডে যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নেওয়া হয়। সেখানে নারী পুরুষের ভেদাভেদ করা হয় না। কোনো প্রতিষ্ঠানে যেমন গার্মেন্টসে হয়তো নারী শ্রমিক বেশি দরকার- তাই সেখানে নারী শ্রমিক কিছুটা বেশি। আবার কিছু প্রতিষ্ঠান আছে যেমন সোয়েটার বা অ্যাকসেসরিজ ধরনের, সেখানে পুরুষ শ্রমিক বেশি দরকার।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভের বিষয়ে আনোয়ার পারভেজ বলেন, বিক্ষোভ প্রদর্শনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বেপজার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা- সহনশীলতা ও সহানুভূতির সঙ্গে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে একটি পক্ষের সঙ্গে যখন কথা বলা হচ্ছে পেছনেই আরেকটি পক্ষ আগেই মানি না বলে স্লোগান দিচ্ছে। একেক গ্রুপ একেক সময় একেক বক্তব্য উপস্থাপন করছে।

আনোয়ার পারভেজ আরও বলেন- বেপজার নিজস্ব হেল্পলাইন আছে -১৬১২৮- যেখানে শ্রমিকেরা ২৪ ঘণ্টা যেকোনো সময় যেকোনো ধরনের অভিযোগ- অনুযোগ জানাতে পারেন। বেপজা অভিযোগ আমলে নিয়ে সমাধানের চেষ্টা করে থাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ঢাকার আশুলিয়ায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে ৫ কিলোমিটার যানজট।।

আপডেট সময় : 04:34:38 am, Tuesday, 20 August 2024