Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

বসিকের ড্রেনগুলো যেন সেপ্টিট্যাঙ্ক ও ডাস্টবিন- উঠে আসছে টনকে টন বর্জ্য ও পলিথিন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:45:50 pm, Sunday, 18 August 2024
  • 130 বার পড়া হয়েছে

বসিকের ড্রেনগুলো যেন সেপ্টিট্যাঙ্ক ও ডাস্টবিন- উঠে আসছে টনকে টন বর্জ্য ও পলিথিন।।

আরিফ আহমেদ

বিশেষ প্রতিবেদক।।

যেখানেই ড্রেনের ময়লা পরিষ্কার করতে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা- সেখানেই উঠে আসছে চাক চাক জমাট বাধা সাদাটে মাটির স্তুপ। ভাত- টয়লেটের বর্জ্য- পলিথিন ইত্যাদি মিলে জমাট বেঁধে পাথরের মত আকৃতি তৈরি হয়েছে। প্রতিটি ড্রেনের তলদেশ থেকে উঠে আসছে টনকে টন এই বর্জ্য। যেন সেপ্টিট্যাঙ্ক ও ডাস্টবিন হিসেবে ব্যবহার হয়েছে বরিশাল সিটি করপোরেশন -বসিক- এর প্রতিটি ড্রেন। যে কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ড্রেন উপচে সড়কে মহাসড়কে উঠে আসে নর্দমার নোংরা পানি। পরিচ্ছন্ন কর্মীরা জানালেন- বেশিরভাগ বস্তি বা টিনসেড বাসাবাড়ি এবং বিশেষ করে হোটেল রেষ্টুরেন্টের আশেপাশের ড্রেনগুলো পুরোপুরি সেপ্টিট্যাঙ্ক ও ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে। হোটেলগুলোর যতরকম ময়লা আবর্জনা সবই পাওয়া যাচ্ছে ড্রেনের ভিতর। আবার তাদের টয়লেটের মল-মুত্রের বর্জ্যও সরাসরি ড্রেনের সাথে সংযোগ দেয়া। এগুলো পরিষ্কার করতে হলে মেথরপট্টি থেকে লোক আনতে হবে। সাধারণ পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এটা সম্ভব নয় বলে জানান বরিশাল সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগের কয়েকজন পরিচ্ছন্ন কর্মী।

সরেজমিনে ১৮ আগস্ট রবিবার বরিশাল সিটি করপোরেশন আওতাধীন এলাকার পুলিশ লাইন- সদর রোডসহ আশপাশের এলাকায় ড্রেনের স্লাব সরিয়ে ভিতর থেকে ময়লা আবর্জনা টেনে বের করতে দেখা গেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের। ময়লা আবর্জনা বের করে তারা ব্যস্ত সড়কের একপাশে জমা করে রাখছেন। যাতে ময়লা পানি গড়িয়ে পুনরায় ড্রেনে চলে যায়। তাদের জমাকৃত ময়ার স্তুপে উঠে আসতে দেখা যায় প্লাস্টিকের ছোট ছোট চা- শরবত ও পায়েসের কাপ এবং গ্লাস। রয়েছে পলিথিন, বোতল, দলাবাধা ভাত, হাড়গোড়। এমনকি স্তূপকৃত টয়লেটের দলাও উঠে আসছে সড়কের উপর।

জানা যায়, বরিশাল জিলা স্কুলের সামনে ফুটপাতের স্লাব সরিয়ে ১৭ আগস্ট সকাল থেকে এই কাজের সূচনা করে বরিশাল সিটি করপোরেশন। সিইও ইসরাইল তালুকদার এর নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বে ১০০- ১১০ জন পরিচ্ছন্ন কর্মী নগরীর গুরুত্বপূর্ণ ড্রেনগুলোর জলাবদ্ধতা দূর করতে কাজ করছে বলে জানান পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ইউসুফ। ইতিপূর্বে পলাতক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত একইসাথে বরিশাল সিটি করপোরেশন আওতাধীন ৩০টি ওয়ার্ডের ১৬৭ সড়ক ও ৯৫ টি ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করেছিলেন। সে কাজের কি অবস্থা তা এখন আর কেউই কিছু জানেন না বলে জানান ড্রেনেজ ব্যবস্থাপনা বিভাগ। তবে ইউসুফ বলেন- এটা প্রকৌশলীরা বলতে পারবেন। বর্তমান কাজের সাথে ঐ নির্মাণ ও সংস্কার কাজের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
বসিকের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রয়েছে। সবগুলো কাজই চলমান আছে। তবে পটপরিবর্তন ও বৃষ্টির কারণে এই মুহূর্তে কাজে ধীরগতি হচ্ছে।

মোতালেব আরো বলেন- এই মুহূর্তে নর্দমা পরিষ্কার কাজের সাথে ঐ কাজের কোনো সম্পর্ক নেই। এটা সিটি করপোরেশনের রুটিন কাজের ধারাবাহিকতায় নগরীর তাৎক্ষণিক জলাবদ্ধতা দূর করতে পরিচ্ছন্ন অভিযান চলছে।
উন্নয়ন কাজের ধারাবাহিকতায় ৩ টি প্রকল্পে ১৮টি প্যাকেজের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি ।
যদি নগরীর কোথাও দৃশ্যমান কোন কাজের অগ্রগতি এখনো চোখে পড়েনি। দেখা যায়নি সড়ক বা ড্রেনেজ ব্যবস্থা সংশ্লিষ্ট কাজের কোনো ঠিকাদার বা কর্মীকে।

এ বিষয় বরিশালের নগর চিন্তাবিদ কাজী মিজানুর রহমান বলেন- বিগত সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। প্রতিটি কাজের পিছনে কোটি কোটি টাকা বরাদ্দ রয়েছে। কোথাও সবটা- কোথাও আংশিক বরাদ্দ পরিশোধ হয়েছে। তাই এসব কাজ দ্রুত তদারকি করতে হবে।
কাজী মিজানুর রহমান আরো বলেন- ড্রেনগুলোর সাথে বাসাবাড়ি বা হোটেল রেষ্টুরেন্টের টয়লেট ও বর্জ্য সংযোগ থাকলে তা অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে ঐসব বাসাবাড়ি বা হোটেল রেষ্টুরেন্টে মালিককে শাস্তির আওতায় আনতে হবে। সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছিলেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বসিকের ড্রেনগুলো যেন সেপ্টিট্যাঙ্ক ও ডাস্টবিন- উঠে আসছে টনকে টন বর্জ্য ও পলিথিন।।

আপডেট সময় : 02:45:50 pm, Sunday, 18 August 2024