মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার ফঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদলের কালিয়াকৈর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল কালিয়াকৈর বাজার, বাস স্ট্যান্ড চত্বর- বাইপাস রোড ও সাহেব বাজার এলাকা ও প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন- উপজেলা যুবদলের আহবায়ক মো.তপন খাঁন- সদস্য সচিব মো.শাহীন হোসেন- পৌর যুবদলের আহবায়ক মো.জয়নাল আবেদীন প্রমুখ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইশরাক আহমদ সিদ্দিকী- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.মুরাদ বকসী- সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন- সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম সহ যুবদল- স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
























