Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে – ধর্ম বিষয়ক উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:36:14 pm, Monday, 12 August 2024
  • 107 বার পড়া হয়েছে

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে - ধর্ম বিষয়ক উপদেষ্টা।।

ঢাকা- সোমবার- ১২ আগস্ট- ২০২৪।।

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে। আগেও ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

আজ সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সাথে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন- ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়েছে- তারা প্রকৃতপক্ষে দুর্বৃত্ত। এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ কাজে ফিরে এসেছে। তাই এরকম আর কোনো ঘটনা ঘটবে না।

ধর্ম উপদেষ্টা আরো বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের মূল চেতনা অসাম্প্রদায়িক। সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে। তিনি বলেন- সংখ্যালঘুদের রক্ষায় একটি হটলাইন নম্বর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- যার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা যাবে।

ড. খালিদ হোসেন বলেন- জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা জানান, মঙ্গলবার বিকেলে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এছাড়া- ধর্ম মন্ত্রণালয় আজকের মধ্যে হটলাইন চালু করার চেষ্টা করছে, যাতে সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য দ্রুত জানা যায় এবং ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন- সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই- যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি মানসম্মত সেবা দেয় না- সেগুলোকে কঠোর নজরদারিতে আনা হবে। বর্তমানে হজযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরো কোন কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়টি  বিবেচনা করা হবে।

এ সময় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার- হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম- উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদারসহ  মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে – ধর্ম বিষয়ক উপদেষ্টা।।

আপডেট সময় : 04:36:14 pm, Monday, 12 August 2024