Dhaka , Thursday, 2 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.- এম সাখাওয়াত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:31:21 am, Monday, 12 August 2024
  • 176 বার পড়া হয়েছে

বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.- এম সাখাওয়াত হোসেন।।

মোঃ আসিফুজ্জামান আসিফ

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.- এম সাখাওয়াত হোসেন।

সোমবার -১২ আগস্ট- সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে কোটা আন্দোলনের সময় সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সামনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন- আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- লোক জড়ো করুক আর যাই করুক- এমন কিছু করবেন না যাতে আপনার জীবন বিপন্ন হয়। কারণ দেশের মানুষ আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টির রিঅর্গানাইজড করেন। বাংলাদেশে এই পার্টির অনেক অবদান আছে। আমরা এটা অস্বীকার করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজড করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশনে কনটেস্ট করুন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।

দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অব রিসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বায়ান্ন, ঊনসত্তরের গণআন্দোলন স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে লাভ নেই।

আমরা আরও কিছু লোকের মৃত্যু চাই না। অলরেডি ৪০০ থেকে ৫০০ হয়তো তারও বেশি মানুষ মারা গেছেন। আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে নিষেধ করেছি। বলেছি ডন্ট ওপেন ফায়ার। কারণ আপনি কাকে মারবেন। পুলিশকে দিয়ে কাকে মেরেছেন। পুলিশকে দিয়ে মেরেছেন আপনার সন্তানকে। ব্যক্তিগত স্বার্থ আপনারা এতোবড় একটা দলকে নষ্ট করবেন না। এটা আমাদের প্রাইড ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এটা নষ্ট করবেন না। আপনার নষ্ট করার কোনো অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি। কেউ যদি মনে করেন আবার কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন। তা করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান নেন, তাহলে আমার কিছু করার নেই।-যোগ করেন সাখাওয়াত হোসেন।

এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র এক সপ্তাহের মধ্যে জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগামী সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দিতে হবে। তারপর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.- এম সাখাওয়াত হোসেন।।

আপডেট সময় : 06:31:21 am, Monday, 12 August 2024