Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

লক্ষ্মীপুরের রামগতিতে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন- জন দুর্ভোগ চরমে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:34:16 pm, Saturday, 10 August 2024
  • 149 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে কালভার্ট  ভেঙ্গে  যোগাযোগ বিচ্ছিন্ন- জন দুর্ভোগ চরমে।।

মোঃ মাসুদ রানা মনি
   
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগতিতে একটি কালভার্ট ধসে সড়ক বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে রামগতির আলেকজান্ডার-সোনাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার -৮ আগস্ট- ভোরে ব্যস্ততম সড়কটির চর আলগী ইউনিয়নের নবিয়ল মোড়ে নির্মিত পাঁচ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি ধসে পড়ে। এদিকে সড়ক বিচ্ছিন্ন থাকায় রামগতির সঙ্গে নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। কালভার্টের দুপাশে কয়েকটি স্থানে ফাটল দেখা দেওয়ায় স্থায়ী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে জনমনে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালভার্ট ধসে পড়ায় স্থানীয়রা গাছ দিয়ে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়েছে। বিকল্প হিসেবে নুরিয়া হাজিরহাট থেকে ভাই ভাই তেমুহনী সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু সড়কটি প্রস্থে কমসহ আধাপাকা হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারছে না। অতিরিক্ত যানবাহন চলাচলে গ্রামীণ রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে- সোমবার -৫ আগস্ট- বিকেলে মেঘনা নদীর জোয়ারের তীব্র স্রোতে আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টটির একটি অংশ ও দুপাশের প্রায় ১০ মিটার ধসে পড়ে। এতে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরদিন ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেন। কিন্তু প্রতিদিন দুবারের জোয়ার ও তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে জিও ব্যাগসহ বেশ কিছু সংস্কার সরঞ্জাম আনা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক নুরুল আলম ও জামাল উদ্দিনসহ কয়েকজন জানান, কালভার্টটি ধসে পড়ায় এখন চলাচল বন্ধ রয়েছে। এখন বাড়তি পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা ঘুরে কর্মস্থলে যেতে হয়েছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিকদের জানান- সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও কালভার্টটি সংস্কারে কাজ করবে। ক্ষতিগ্রস্ত স্থানে বিকল্প হিসেবে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান- কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কালভার্ট-সড়ক নিয়ে কাজ করা হচ্ছে। একটি বেইলি ব্রিজ এনে দ্রুত সেখানে স্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

লক্ষ্মীপুরের রামগতিতে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন- জন দুর্ভোগ চরমে।।

আপডেট সময় : 12:34:16 pm, Saturday, 10 August 2024