Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

কালকিনিতে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:54:28 am, Saturday, 10 August 2024
  • 130 বার পড়া হয়েছে

কালকিনিতে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা।।

রকিবুজ্জামান
   
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
   
অন্তর্বতীকালীন সরকার গঠনের পর দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের কালকিনির সড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহন চলাচল। কিছুক্ষণ পরপর উপজেলার ব্যস্ততম মোড় গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট। আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আনসার সদস্যদের সাথে যুক্ত হয়ে সড়কে শৃংখলা ফেরাতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে- ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট নিরসনে ব্যস্ত সময় পার করছেন।আনসারের পাশাপাশি এই দায়িত্ব পালন করছে স্কাউট- বিএনসিসি- সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দেশে যত দিন আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে তত দিন শিক্ষার্থীরা তাদের এই সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
সরেজমিন দেখা গেছে- উপজেলার কালকিনি থানার মোড়- মাছ বাজার মোড়,ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।এসময় ট্রাফিক আইন অমান্য করায় শাস্তি হিসেবে চালকদের ৫ থেকে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখছেন এবং পরবর্তীতে আইন মেনে চলার অনুরোধ জানাচ্ছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানায়- আমরা দেশ থেকে অন্যায়- অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে।দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাব।”
ট্রাকচালক আঃ আলীম বলেন- ছাত্ররা যেভাবে সড়ক নিয়ন্ত্রণ করছে- এটা সত্যিই অসাধারণ।কোথাও কোনো রকমের চাঁদা দিতে হয় নাই। এই ধারাটা যেন অব্যাহত থাকে।”
ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলাম জানান- আগে যখন গাড়ি চালাতাম- তখন কালকিনি ও ভুরঘাটা স্ট্যান্ডে চাঁদা দিতে হতো।এখন সড়কে যানজট যেমন নেই তেমনি কোনো ধরনের চাঁদাও দিতে হয়না। এতে করে আমরা অনেক খুশি।
সেচ্ছাসেবী সংগঠনের নেতা নাজিম জানান- তারা সেচ্ছায় ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছেন। যানজট নিরসনের পাশাপাশি সড়কে যেন আর কোনো ধরনের চাঁদাবাজি না হয় তারা সেটাও নিশ্চিত করতে চান।
তিনি আরো বলেন- দেশের জন্য যদি আরও কিছু করা লাগে আমরা সেটাও করতে প্রস্তুত রয়েছি। এখন সময় পরিবর্তন নিয়ে আসার- ভালো কিছু করার এবং ভালো কিছু করার উৎসাহ দেওয়ার। আমরা আমাদের এই কাজগুলোকে নিদর্শন হিসেবে রেখে যেতে চাই। পরবর্তীকালে যাঁরা দেশ শাসন করবেন- তাঁরা যেন আমাদের এই কাজগুলোকে মাথায় রেখে সততার সঙ্গে দেশ পরিচালনা করেন।
সাংবাদিক রকিবুজ্জামান জানান- উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীরা স্বেচ্ছায় এই সেবা দিয়ে যাচ্ছেন।নিঃসন্দেহে এটা একটা মহতি উদ্দ্যোগ।তিনি স্থানীয়দের কাছে শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের সহযোগিতা করার আহবান জানান।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- উত্তম কুমার দাশ বলেন- এমন সেবামূলক উদ্যোগের জন্য আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। তারা সততার সঙ্গে যে পরিশ্রম করে যাচ্ছে এটা দেশবাসীর কাছে অনন্য নিদর্শন হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

কালকিনিতে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা।।

আপডেট সময় : 10:54:28 am, Saturday, 10 August 2024