জামালপুর প্রতিনিধি।।
সোনার বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য নিরসন, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাসহ সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে মতবিনিময় সভা ও আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার -৮ আগস্ট- সন্ধা ৭ টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ব্যানারে উপজেলার বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালিত করে।
মোমবাতি প্রজ্জ্বলণ কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়- কলেজ- স্কুল- মাদ্রাসার কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থী- অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন- সোনার বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য নিরসন করতে হবে। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধ ছাড়া শান্তি আসবেনা। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু ভাই-বোনের পাশে দাঁড়াতে হবে সবাইকে। ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। ছাত্র-জনতার বিজয় কোনো কারনে কেউ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এতে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
লুৎফর রহমান- রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্তিক- ফুয়াদ আহমেদ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার হোসাইন- শিপন- আনন্দমহন কলেজের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান নিরব-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজিব আহমেদ- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মইনুল হাসান মিরাজ- বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী সাঈদ- রিয়াজুল হাসান- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজিব মিয়া- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মামুন মিয়া।

























