Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

শরীয়তপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে আঃ লীগ নেতার হামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:01:36 pm, Thursday, 8 August 2024
  • 200 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে আঃ লীগ নেতার হামলা।।

শরীয়তপুর- প্রতিনিধি।।
   
শরীয়তপুরের জাজিরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও জানালার কাচঁ ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার -৭ আগষ্ট- রাত ৯ টার দিকে উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক  মোঃ আতাউর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 
জানা যায়- দীর্ঘদিন ধরে মোঃ আতাউর রহমানের পরিবারের সাথে জাজিরা পৌরসভা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শামচুল হক বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।  তারই ধারাবাহিকতায় দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে গতকাল রাত ৯টার দিকে শিক্ষক আতাউর রহমানের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলে ও বসতবাড়ির বিল্ডিং এর জানালার কাচঁ ভাংচুর করে। এরপর সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে যান এবং সকলকে সাবধান করে যান।
এ ঘটনার পর শিক্ষক মোঃ আতাউর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে হামলার বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 
এ ব্যাপারে শিক্ষক মোঃ আতাউর রহমানের ছোট ভাই মোস্তাফিজুর রহমান  বলেন, দীর্ঘদিন ধরে শামচুল হক বেপারী জমি সংক্রান্ত জের দেখিয়ে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছেন। একাধিক বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানেন নি। গতকাল রাতে তিনি ও তার ছেলেসহ কয়েকজনকে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ বিষয়টি  আমার পরিবার এখন আতংকে দিন কাটাচ্ছে। আমি সুস্থ তদন্তের মাধ্যমে শামচুল হক বেপারীর বিচার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা শামচুল হক বেপারীর মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা  বলেন- বিষয়টি শুনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। পরবর্তীতে একসাথে বসে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

শরীয়তপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে আঃ লীগ নেতার হামলা।।

আপডেট সময় : 12:01:36 pm, Thursday, 8 August 2024