Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

ইবিতে ভেঙে ফেলা হলো মুজিব- হাসিনা ও রাসেলের ৫ ম্যুরাল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:22:42 pm, Wednesday, 7 August 2024
  • 142 বার পড়া হয়েছে

ইবিতে ভেঙে ফেলা হলো মুজিব- হাসিনা ও রাসেলের ৫ ম্যুরাল।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালসহ ক্যাম্পাসে অবস্থিত শেখ মুজিবুর রহমানের তিনটি এবং শেখ হাসিনা ও শেখ রাসেলের দুইটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার -৬ আগস্ট- বিকেলে বুলডোজার দিয়ে এসব ম্যুরাল ভাঙা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে- মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ- নাম ফলকসহ ম্যুরালের বিভিন্ন অংশ হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙ্গার চেষ্টা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ফটক সংলগ্ন ম্যুরাল ভাঙার পর বঙ্গবন্ধু হলের সামনে অবস্থতি ‘শাশ্বত মুজিব’ ও ‘মুক্তির আহ্বান- ম্যুরালও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়া শেখ হাসিনা হলের অভ্যন্তরে থাকা শেখ হাসিনার ম্যুরাল ও শেখ রাসেল হলের সামনে থাকা শেখ রাসেলের ম্যুরালও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান ফটকে ম্যুরাল ভাঙার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীকে চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন- বাংলাদেশে কোন খুনি পরিবারের ম্যুরাল- ছবি কোথাও কোন কিছু থাকবে না। যাদের হাতে হাজার হাজার নাগরিক ছাত্র খুন হয়েছে তাদের নাম নিশানা বাংলাদেশের মাটিতে থাকবে না। তারই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের মতো করে ম্যুরালগুলো ভেঙেছি। ছাত্রদল ও মুক্তিকামী ছাত্র সমাজ এটি করেছে। প্রশাসন পরবর্তীতে অন্যান্য যা কিছু আছে তাদের মতো করে করবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য- ২০১৮ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ৫০ ফুট উচ্চতা ও ৩৮ ফুট প্রস্থের -মৃত্যুঞ্জয়ী মুজিব- ম্যুরালটি নির্মাণ করে। এটি ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম মুজিব ম্যুরাল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ম্যুরালের উদ্বোধন করেন। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু হলের সামনের পথের দুই পাশে ৯ ফুট উচ্চতা ও ১৮ ফুট প্রস্থের ‘মুক্তির আহ্বান এবং ১০ ফুট উচ্চতা ও ৭ ফুট প্রসস্থের ‘শাশ্বত মুজিব’ ম্যুরাল উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ইবিতে ভেঙে ফেলা হলো মুজিব- হাসিনা ও রাসেলের ৫ ম্যুরাল।।

আপডেট সময় : 03:22:42 pm, Wednesday, 7 August 2024