Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ- গণপিটুনিতে যুবলীগ নেতা ও ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:20:08 pm, Tuesday, 6 August 2024
  • 155 বার পড়া হয়েছে

শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জাকির।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগঞ্জে  সম্পত্তির বিরোধে মনির আটিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও এলাকাবাসীর হাতে এক যুবলীগ নেতা এলজি নাছির  এ ছাড়াও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের ভবর থেকে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার -৫ আগস্ট- বিকেলে ও রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার -৬ আগস্ট- স্থানীয় সূত্র ও নিহতদের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে- জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর গ্রামের আটিয়া বাড়ির মনির হোসেন আটিয়া -৬০- নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি ওই বাড়ির মৃত আমিন উল্যা আটিয়ার ছেলে।
পাশ^বর্তী বাড়ির মৃত হারুন আটিয়ার ছেলে মো. জসিম- নাছির ও কামাল যৌথভাবে এ হামলা করে ওই বৃদ্ধকে হত্যা করেছে বলে দাবি করেন নিহতের স্বজনরা।
নিহত মনির হোসেনের স্ত্রী জানান- আমাদের সাথে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ ছিল হারুন আটিয়ার ছেলেদের। সোমবার বিকেলে সোনাপুর বাজারে থাকা হারুনের ছেলে আওয়ামীলীগ নেতা কামালের একটি রিকসার গ্যারেজে আগুন দেয় আন্দোলনকারীরা।
রাতে মনির আটিয়া সোনাপুর বাজারে গেলে কামাল তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। জমি নিয়ে শত্রুতার জেরে কামালের দোকানে আগুন দিয়েছে- এমন অভিযোগ তুলে তার উপর আক্রমণ করে। কামাল এবং তার দুই ভাই জসিম ও নাছির মিলে তাকে চাপাতি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি আরো জানান- হত্যার ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। রামগঞ্জ থানায় পুলিশ না থাকায় মৃতদেহের সুরতহাল রিপোর্ট ছাড়া ময়নাতদন্ত করানো যাচ্ছে না। লাশ ফ্রিজিং করে মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ময়নাতদন্ত এবং হত্যা মামলা দায়ের করা হবে।
এদিকে সোমবার বিকেলে আন্দোলনকারীদের গণপিটুনিতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামে এলজি নাছির নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গভীর রাত পর্যন্ত ওই স্থানে তার মৃতদেহ পড়ে ছিল বলে জানায় এলাকাবাসী। নিহত নাছির ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও  জেলা যুবলীগের সাবেক নেতা বশির আহম্মেদ মানিকের ছোট ভাই।
অন্যদিকে সোমবার বিকেলে রামগঞ্জ পৌর শহরে থাকা স্থানীয় সাবেক সংসদ সদস্য আনোয়ার খানের মালিকানাধীন খান টাওয়ারে আগুন দেয় আন্দোলনকারীরা। আগে থেকে ৭তলা ঐ ভবনের ছাদে থাকা কয়েকজন শিশু খেলায় মত্ত থাকায় কেউ কিছু বুঝতে পারেনি। পরে আগুন ও ধোঁয়া দেখে ছাদ থেকে লাফিয়ে পড়ে -১২-বছরের এক শিশু মারা যান। তবে তার নামপরিচয় জানা যায়নি। অন্য শিশুরা ছাদ থেকে নেমে আসতে সক্ষম হয়।
হত্যাকা- ও মৃত্যুর বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি। রামগঞ্জ থানায় হামলা ও আগুন দেওয়ার পর থেকে থানায় কোন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ- গণপিটুনিতে যুবলীগ নেতা ও ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু।।

আপডেট সময় : 02:20:08 pm, Tuesday, 6 August 2024