Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

তারাকান্দায় বিএনপি ও ইসলামী ঐক্যজোটের বিজয় মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:47:49 pm, Tuesday, 6 August 2024
  • 133 বার পড়া হয়েছে

তারাকান্দায় বিএনপি ও ইসলামী ঐক্যজোটের বিজয় মিছিল।।

ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।

কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের প্রেক্ষিতে আ’লীগ সরকারের পতনের পর এই প্রথম তারাকান্দায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও ইসলামী ঐক্যজোটের নেতা কর্মীরা।

৬ আগষ্ট -মঙ্গলবার- বিকাল ৪ টায় তারাকান্দায় -ময়মনসিংহ-হালুয়াঘাট- সড়কে এই বিজয় মিছিলে অংশ নেয় হাজারো মানুষ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় বাসস্টেশন সংলগ্ন ঐতিহাসিক কড়ইতলা চত্বরে।সেখানে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুস সালাম সোবহানসহ বিএনপির অপরাপর নেতাকর্মীরা।এ সময় বক্তারা রাস্ট্রীয় সম্পত্তি ভাংচুর,অগ্নিসংযোগ,লুটপাট এবং সাধারণের জানমালের ক্ষতি করা থেকে নিজেদের বিরত রাখার আহবান জানান।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মিছিলের অব্যবহিত পরেই সড়কে শোকরানা মিছিল করেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।মাওলানা খাইরুল ইসলামের নেতৃত্বে শোকরানা মিছিলটি তারাকান্দা উত্তর বাজার থেকে শুরু হয়ে কড়ইতলা চত্বরে গিয়ে শেষ হয়।এরপর ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা সড়কের দুপাশে অবস্থান নেন।

উল্লেখ্য যে আ’লীগ সরকারের পতনের পর এই খবর শোনামাত্রই উত্তেজিত জনতা আ’লীগের দলীয় কার্য্যালয়সহ নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।কার্যত তারাকান্দায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে।তারাকান্দা বাজার ছাড়াও উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার ও স্থাপনায় হামলা ও ভাংচুর করেছে উত্তেজিত জনতা।এসবের মধ্যে অন্যতম টার্গেট ছিলো আ’লীগ নেতাকর্মীদের প্রতিষ্ঠানগুলো।

সরেজমিন পরিদর্শণ শেষে দেখা গেছে,তারাকান্দায় এখন পর্যন্ত অধিকাংশ সরকারী প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় রয়েছে।কোথাও কোন ধরণের হতাহতের খবরও পাওয়া যায়নি।তবে জনমনে আতঙ্ক বিরাজমান রয়েছে।তবে এ সময় কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠনের কোন নেতাকর্মীকে কোন মিছিল করতে দেখা যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

তারাকান্দায় বিএনপি ও ইসলামী ঐক্যজোটের বিজয় মিছিল।।

আপডেট সময় : 12:47:49 pm, Tuesday, 6 August 2024