Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষ- পুলিশের টিয়ারশেল নিক্ষেপ আহত ২২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:28 am, Monday, 5 August 2024
  • 159 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষ- পুলিশের টিয়ারশেল নিক্ষেপ আহত ২২।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি উপজেলা শহরে ও কাঁঠালিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ- পুলিশের টিয়ারশেল নিক্ষেপ এতে উভয় পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

রবিবার -৪ আগষ্ট- দুপুর সাড়ে ১১টার দিকে ঝালকাঠি শহরের কামারপট্টি কামারপট্টি ও ফয়ারসার্ভিস মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় লাল ফিতা বেঁধে শহরের কয়েকটি গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কামারপট্টির মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা সরকারদলীয় সমর্থকদের একটি মিছিলের নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা শহরতলির কলেজ মোড়ের দিকে চলে যায়। আহত ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির আছেন। তিনি ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

শিক্ষার্থীরা পরে ঝালকাঠি সাধনার মোড়ে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। তবে অধিকাংশ পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠির সমন্বয়ক রাইয়ান বিন কামাল বলেন- আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় নেতা–কর্মীরা হামলা করেন। এতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ৭–৮ জন আহত হয়েছে।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন- এ ঘটনায় শিক্ষার্থীরা বিনা উসকানিতে আমাদের মিছিলে হামলা চালায়। এতে আমিসহ অনেক নেতা–কর্মী আহত হয়।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ঝালকাঠি সাধনার মোড়ে সকাল ১০টায় টিআইবির পক্ষ থেকে ছাত্র আন্দোলনের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার আলহাজ্ব লাল মোহন হামিদ মহিলা কলেজের সামনে মহাসড়কে বেলা ১১টায় থেকে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করে বিকেল ৩টায় শেষ করলে প্রায় ৪ ঘন্টা ধরে খুলনা-বরিশাল, পাথারঘাটা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সড়কে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি বিআরটিসি বাস ভাঙ্গচুর ও দুই মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। সরকারদলীয় লোকদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে হয় এতে ৭জন আহত হয়েছেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষ- পুলিশের টিয়ারশেল নিক্ষেপ আহত ২২।।

আপডেট সময় : 04:52:28 am, Monday, 5 August 2024