Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:57:59 pm, Saturday, 3 August 2024
  • 237 বার পড়া হয়েছে

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা।।

শরীয়তপুর প্রতিনিধি।।
  
সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। এসময় দুই ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে।  
শনিবার -৩ আগস্ট- বেলা ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য শিক্ষকরাও মিছিলে যোগ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সমন্বয়ক দাবি করে রহমত উল্লাহ নেহাল নামে একজন বলেন- যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে সরকারের পুলিশ বাহিনীর নগ্ন হামলায় শত-শত ভাই-বোন নিহত ও আহত হয়েছেন। আমরা এসকল হত্যার বিচার দাবি করছি। আমাদের প্রতিটি শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসকল হামলাকারীদের বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের শান্তিপূর্ণ মিছিলকে পণ্ড করতে আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আমাদের ভাইদেরকে মারধর করে মিছিলে যোগদানে বাঁধা প্রদান করেছে। সহ-সমন্বয়ক মো. আফ্রিদি ও মোশাররফকে মারধর করেছে। মিছিলের এক পর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 
ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন হিরু বলেন- আমরা কাউকে মারধর করিনি। তারা ছাত্রলীগকে নিয়ে বাজে মন্তব্য করায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছি। 
জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের শিক্ষক ইমামুর রহমান বলেন- আমাদের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এই যৌক্তিক দাবিকে আমি সমর্থন করি।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহিম বলেন- শান্তিপূর্ণ ভাবে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করেছেন। তাদের কোন বাঁধা দেওয়ার ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা।।

আপডেট সময় : 02:57:59 pm, Saturday, 3 August 2024