Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

পর্যাপ্ত বৃষ্টি না থাকায়- আমন চারা রোপণে বিপাকে কৃষক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:07 pm, Saturday, 3 August 2024
  • 124 বার পড়া হয়েছে

পর্যাপ্ত বৃষ্টি না থাকায়- আমন চারা রোপণে বিপাকে কৃষক।।

 হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
   
 বীজতলায় আমনের চারার বয়স প্রায় ৩০দিন হয়েছে। আজ-কালের মধ্যে জমিতে চারা রোপন করতে না পারলে ভাল ফলন পাওয়া যাবে না। কিন্তু জমিতে পানি না থাকায় চারা রোপন করতে পারছি না। স্যালোমেশিন বা সেচ মটারের মাধ্যমে পানি দিয়ে চারা রোপন করতে অনেক ব্যয় হচ্ছে। হালচাষ- সার- কীটনাশক- দিনমজুরসহ বিদ্যুতের ইউনিটের এবং তেলের দাম যে হারে বেড়েই চলতে তাতে  চাষাবাদ করে লাভ তো দুরের কথা লোকসান গুনতে হবে। কথাগুলো বললেন উপজেলার দহবন্দ গ্রামের কৃষক বাবু মিয়া।
         
বেশ কিছুদিন হতে বৃষ্টি না হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমন মৌসুমে ধানের চারা রোপন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে বীজতলায় চারার বয়স বেশি হচ্ছে অন্যদিকে জমিতে পানি নাই। উভয় সংকটে কৃষকরা। তবে অনেকে সেচের মাধ্যমে চারা রোপন শুরু করেছেন। বিশেষ করে তিস্তার চর এলাকার কৃষকরা দো-টানার মধ্যে রয়েছে।  
           
জুন হতে জুলাই মাসের মধ্যেই আমন চারা বীজতলা হতে তুলে জমিতে রোপন করতে হবে। তা না হলে ফলন বেশি ভাল হবে না। খুব বেশি হলে আগষ্টের ১৫দিন পর্যন্ত জমিতে চারা রোপন করা যাবে বললেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির। তিনি বলেন- স্বল্পকালিন কিছু জাত রয়েছে ১১০ হতে ১২৭ দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলা যাবে। তবে সাধারণত ১৪৫দিনের মধ্যেই আমন ধান ঘরে তোলা যায়। জমিতে যে পানি রয়েছে তাতে করে অনেকে চারা রোপন করতে পারবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মোতাবেক ২- ৩ দিনের মধ্যে বৃষ্টি হবে। তা না হলে সেচের মাধ্যমে চারা রোপন করা যাবে। বৈশ্বিক উষ্ণতার কারণে এ অবস্থা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা- চলতি আমন মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নে আমন চাষের লক্ষমাত্রা ২৯ হাজার ৫৩৪ হেক্টর। ইতিমধ্যে ৩০-৪০ ভাগ জমিতে চারা রোপন করেছে কৃষকরা। পানি না থাকায় পুরোদমে চারা রোপন করতে পারছে না। আবার নিচু জমি বা জলাশয়ে সমুহে চারা রোপন করা সম্ভব হচ্ছে না এই মহুত্বে।
           
ঘন্টা হিসাবে সেচমটর হতে পানি নিয়ে আমন ধানের চারা রোপন করতে গেলে অনেক ব্যয় হবে। তাছাড়া ঘন ঘন লোড শেডিং এর কারণে সেচ মটর চালানো সম্ভব হচ্ছে না বলেন উপজেলার রামজীবন ইউনিয়নের সেচ মটর মালিক তাহসিন মিয়া। তিনি  ফুরৎ ফুরৎ বিদ্যুৎ যাওয়া আসার কারণে সেচমটর বার বার নষ্ট হচ্ছে। সে কারণে অসময়ে সেচ মটার চালু করতে চাচ্ছে না অনেকে।
বৃষ্টি পানি ছাড়া আমন ধানের চারা রোপন করে কোন লাভ না। কারণ প্রকৃতির পানি দিয়ে আমন ধান হয়। বৃষ্টি না হলে আমন ক্ষেতে প্রচুর পোঁকা মাকড় দেখা দেয় বলেন উপজেলার দহবন্দ ইউনিয়নের কৃষক মোনারুল ইসলাম। তিনি বলেন সেচের মাধ্যমে আমন চারা রোপন করলে ফলন তেমন ভাল হবে না। পাশাপাশি বহুবার বালাইনাশক দিতে হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা

পর্যাপ্ত বৃষ্টি না থাকায়- আমন চারা রোপণে বিপাকে কৃষক।।

আপডেট সময় : 12:59:07 pm, Saturday, 3 August 2024