Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

ঝালকাঠি পৌরসভার ১৬ সড়ক যেন মরণফাঁদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:14:55 am, Saturday, 3 August 2024
  • 133 বার পড়া হয়েছে

ঝালকাঠি পৌরসভার ১৬ সড়ক যেন মরণফাঁদ।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি পৌরসভার ১৬ সড়ক যেন মরণফাঁদ গত কয়েক বছরে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ রাস্তাঘাট সংস্কার করা হয়নি। এর মধ্যে ১৬টি সড়কের বেহাল দশা। ফলে চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে ডুবে যায় সড়কগুলো। আর খানাখন্দে ভরা সড়কে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

ঝালকাঠি পৌরসভায় সড়কের বেহাল দশা। 

সরেজমিনে দেখা যায়, ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রীড সড়ক ও স্ট্যান্ড সড়ক- ৩ নম্বর ওয়ার্ডের সুতালড়ি, ১ ও ২ নম্বর ওয়ার্ডের ব্র্যাক মোড় থেকে পৌরসভার সীমানাসহ বেশ কয়েকটি সড়কের বেহাল দশা। বছরের পর বছর ধরে সংস্কার কাজ না হওয়ায় সড়কগুলো যেন মরণফাঁদ হয়ে উঠেছে। আর বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। অনেক সড়ক দিয়ে তো যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে সড়কের বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। ভারি বৃষ্টি হলে সড়কে ভোগান্তি বেড়ে যায় বলেও তারা অভিযোগ করেন। অনেক সময় সেই বৃষ্টির পানি ঘরবাড়িতে ঢুকে যায়। নিয়মিত পৌরকর দেয়ার পরও বছরের পর বছর এমন দুর্ভোগে পৌরবাসী চরম বিক্ষুব্ধ।

পৌরসভার খেয়াঘাট এলাকার সুভাষ বিশ্বাস বলেন- পৌরসভার মধ্যেই এমন বেহাল সড়ক কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই প্রমাণ করে। প্রতিবছরই শুনি রাস্তা হবে কিন্তু আর হয় না।

শহরের স্ট্যান্ড সড়ক এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন- পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তার পানি ঘরে ঢুকে যায়। এভাবে আর কতোদিন ভোগান্তি পোহাতে হবে?

রিপন মল্লিক নামের একজন বলেন- প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সুবিধা বলতে আমরা কিছুই পাই না। অথচ নিয়মিত ট্যাক্স দিতে হয়।

নাগরিক ভোগান্তির কথা স্বীকার করে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার বলেন- এসব সড়ক মেরামতের প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অনুমোদনও হয়েছে- তবে বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। আগামী ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সব কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, প্রায় ৭০ হাজার মানুষের প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভায় মোট পাকা সড়ক রয়েছে ২১ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে বেশিরভাগ সড়কের বেহাল দশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ঝালকাঠি পৌরসভার ১৬ সড়ক যেন মরণফাঁদ।।

আপডেট সময় : 11:14:55 am, Saturday, 3 August 2024