Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

নিজ অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -জাবি- অধ্যাপক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:47:08 am, Friday, 2 August 2024
  • 82 বার পড়া হয়েছে

নিজ অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -জাবি- অধ্যাপক।।

মোঃ আসিফুজ্জামান আসিফ

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা।

বৃহস্পতিবার -১ আগস্ট- সন্ধ্যায় নিজের কার্যালয় থেকে ছবি সরানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষিকা।

এর আগে- আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক শামিমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়- শামীমা সুলতানার পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই।

এ বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন- যে সরকারের দায়িত্ব ছিল দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ- সেই সরকার আজ ঘাতকে পরিণত হয়েছে। আমার মনে হয় মানুষের হৃদয় থেকে তার -শেখ হাসিনা- ছবি মুছে গেছে। তিনি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন- আবার বার বার মিথ্যাচার করেছেন। তিনি শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দিয়েছেন। তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত- তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না। তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন- আমি কিন্তু জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দেয়াল থেকে সরাইনি। দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর সমস্ত অর্জনকে শেখ হাসিনা গত কয়েকদিনের নারকীয় হত্যাকাণ্ডের ও অপরাধযজ্ঞের মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছে। আমি দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল সুনাগরিককে নিপীড়িত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

এদিকে এ ঘটনাকে আইনের লঙ্ঘন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলছেন- একজন পেশাজীবীর এমন কাণ্ড পেশাদারিত্বের লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- রেজিস্ট্রার আবু হাসান বলেন- এটি তো আইনের লঙ্ঘন। যে কেউ করলেই সেটা আইনের লঙ্ঘন হয়। বাংলাদেশে এই বিষয়ে একটি আইন রয়েছে। যে কোনো সরকারি কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ততক্ষণ পর্যন্ত এ ছবি নামানো আইনগত নয়। বিষয়টি ভিসি স্যার অবগত কিনা জানা নেই।

উলেখ্য, ২০০২ সালের ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ- বিভিন্ন মন্ত্রণালয়- অধিদপ্তর- বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কক্ষে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টানানোর নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নিজ অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -জাবি- অধ্যাপক।।

আপডেট সময় : 08:47:08 am, Friday, 2 August 2024