Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

বৃষ্টি উপেক্ষা করে ইবিতে শিক্ষার্থীদের মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:13:33 pm, Thursday, 1 August 2024
  • 99 বার পড়া হয়েছে

বৃষ্টি উপেক্ষা করে ইবিতে শিক্ষার্থীদের মিছিল।।

ইবি প্রতিনিধি।।

বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘রিমেম্বার আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার -১ আগস্ট- বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল থেকে মৌন মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রশাসন ভবন- ডায়না চত্বর ও অনুষদ ভবন ঘুরে শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি ও তাদের হত্যার বিচারের দাবি সংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্মৃতিচারণা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও ফেস্টুন তৈরি- গ্রাফিতি অঙ্কন- ডিজিটাল পোট্রের্ট তৈরি করে শহীদদের স্মরণে কনটেন্ট বা লেখা লিখে হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে প্রচার করেন।

কর্মসূচিতে ইবির সমন্বয়ক- সহ-সমন্বয়কসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন- আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিলাম। কিন্তু সরকার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে- হামলা-মামলা করে দমন করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ছাত্র আন্দোলনের ইতিহাস বলে ৫২ -৬৯- ৭১ যেখানেই ছাত্ররা হাত দিয়েছে সেখানেই সফল হয়েছে। ২০২৪ সালের আমাদের আন্দোলনও বৃথা যাবে না। আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের ভাইদের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো অবস্থায় আমরা ঘরে ফিরে যেতে পারিনা।

এদিকে বুধবার পুলিশের বাঁধার কারণে কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলকারীদের কর্মসূচি পন্ড হয়েছিল। এসময় শহরের বিভিন্ন জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ জন সহ ১৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাতে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বৃষ্টি উপেক্ষা করে ইবিতে শিক্ষার্থীদের মিছিল।।

আপডেট সময় : 01:13:33 pm, Thursday, 1 August 2024