Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

পুলিশের বাধা ডিঙিয়ে আদালত চত্বরে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:47:18 am, Thursday, 1 August 2024
  • 111 বার পড়া হয়েছে

পুলিশের বাধা ডিঙিয়ে আদালত চত্বরে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভ।।

ইসমাইল ইমন
   
চট্টগ্রাম প্রতিনিধি।।
     
পুলিশের বাধা ডিঙিয়ে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কোটা বৈষম্যবিরোধী কয়েকহাজার শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা- মামলা ও গুমের প্রতিবাদে বুধবার -৩১ জুলাই- সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগ পন্থীরা ছাড়া অন্যান্য সমমনা সংগঠনের আইনজীবীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্তত দুই হাজার শিক্ষার্থী প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। বেলা ১১টার দিকে আইনজীবীদের একাংশের সহায়তায় পুলিশি বাধা অতিক্রম করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে আওয়ামীপন্থী আইনজীবী এবং বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। এনেক্স-২ ভবনের সামনে অবস্থান করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। দোয়েল ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিএনপি ও জামায়াত-শিবিরপন্থী আইনজীবীরা। 
অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে উপস্থিত হন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এবং জেলা আদালতের পিপি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। এই দুই আইনজীবী নেতার হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোনো প্রকার মারামারি বা সংঘর্ষ ছাড়াই কর্মসূচি শেষ করে ফিরে যান শিক্ষার্থীরা।  
এর আগে সকাল থেকে আদালত ভবনে উঠার দুটি রাস্তার মুখে বিপুলসংখ্যক পুলিশ- বিজিবি মোতায়েন থাকে। এ সময় আদালতে আসা অসংখ্য বিচারপ্রার্থীকে ঢুকতে দেয়নি পুলিশ। এ সময় চরম বিপাকে পড়েন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী। ঢুকতে না দেওয়ায় অনেক বিচারপ্রার্থীকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকসংলগ্ন আদালতে ভবনে উঠার রাস্তার মুখে দায়িত্বরত এক পুলিশ সদস্য এই প্রতিবেদককে জানান, সকাল ১১টার দিকে অন্তত দুই হাজার ছাত্র আদালত চত্বরে ঢুকে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-বিজিপি সতর্ক অবস্হানে ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

পুলিশের বাধা ডিঙিয়ে আদালত চত্বরে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভ।।

আপডেট সময় : 04:47:18 am, Thursday, 1 August 2024