Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নিল ইবি প্রশাসন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:19:46 pm, Tuesday, 16 July 2024
  • 159 বার পড়া হয়েছে

চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নিল ইবি প্রশাসন।।

ইবি প্রতিনিধি।।
  
ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার -১৬ জুলাই- বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন- ক্যাম্পাস যাতে শান্ত থাকে সেজন্য আমরা বৈঠকে কিছু সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে পুলিশের টহল বাড়ানোর কথা বলা হয়েছে। আর প্রক্টরিয়াল বডি তো ক্যাম্পাসে ২৪ ঘন্টাই এক্টিভ। এছাড়া হল প্রভোস্টদের আবাসিক শিক্ষকদের নিয়ে সার্বক্ষণিক হলে অবস্থান করতে বলেছি।
ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এ বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। যেমন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা। শিক্ষার্থীরা নিজেদের সাথে সবসময় আইডি কার্ড বহন করা। আর পুলিশ প্রশাসন ও আনসারদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন- দুই দফায় মিটিং হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক- ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে এবং সবধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
এদিকে কোটা সংস্কারের এক দফা দাবি ও সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক সম্মুখে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরে দুপুর তিনটায় কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নিল ইবি প্রশাসন।।

আপডেট সময় : 02:19:46 pm, Tuesday, 16 July 2024