Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়- মধ্যরাতে ক্যাম্পাসে আমি রাজাকার স্লোগান প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:15 am, Monday, 15 July 2024
  • 168 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়- মধ্যরাতে ক্যাম্পাসে আমি রাজাকার স্লোগান প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর করা উক্তিকে কেন্দ্র করে রবিবার -১৪ জুলাই- রাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত সাড়ে ১১টার দিকে জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলে ‘চাইতে গেলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার- তুমি কে আমি কে- রাজাকার রাজাকার- ইত্যাদি স্লোগানের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার -১৫ জুলাই- বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মধ্যরাতে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দাবি- কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। এর কোনো সমাধান না দিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে তাচ্ছিল্য করেছেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন- যে শব্দটাকে আমরা ছোটকাল থেকে ঘৃণাভরে জেনেছি- সেই রাজাকার পরিচয় দিয়ে কিছু শিক্ষার্থী গত রাতে স্লোগান দিয়েছে। এতে ছাত্রসমাজ ব্যথিত হয়েছে। রাজাকারদের সাথে আমাদের কোনো আপোষ নেই। এই বাংলাদেশে একটাই মাত্র স্লোগান। তুমি কে- আমি কে- বাঙ্গালী- বাঙালী । যারা এর বাইরে স্লোগান দেয় তাদেরকে স্পষ্টভাষায় বলতে চাই- আর কোন প্রতিবাদ প্রতিবাদ খেলা নয়। আর একবার যদি ইবির মাটিতে নিজেকে রাজাকার বলে স্লোগান দেওয়া হয়- স্বাধীনতার স্বপক্ষের শক্তি তাদের সমূলে উৎপাটন করবে। কোন রাজাকারকে এক বিন্দুও ছাড় দেয়া হবেনা।

সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন- রাজাকার শব্দটা ঘৃণীত এবং স্বাধীনতার বিপক্ষে। আমরা মীরজাফর এবং রাজাকার শব্দটি একই অর্থে ব্যবহার করি। যারা রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে তাদের প্রতি ধিক্কার জানাই। রাজাকার হয়ে তারা স্বাধীন বাংলাদেশের ভুখন্ডে থাকতে পারে না। স্বাাধীনতাবিরোধী কুচক্রী মহল সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। তারা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। ইবি শাখা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের শক্তহাতে প্রতিহত করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়- মধ্যরাতে ক্যাম্পাসে আমি রাজাকার স্লোগান প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।।

আপডেট সময় : 08:43:15 am, Monday, 15 July 2024