Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য- অর্থ প্রতিমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:29:55 am, Sunday, 14 July 2024
  • 154 বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য- অর্থ প্রতিমন্ত্রী।।

ইসমাইল ইমন
  
চট্টগ্রাম প্রতিনিধি।।
   
অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আমাদের পৃথিবীর পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন। এবং তিনি প্রত্যেককে বৃক্ষরোপণের আহ্বান জানান।
তিনি বলেন- দেশে বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়- গাছ সেখান থেকে উপকূলীয় মানুষের রক্ষা করে। 
প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে- কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সুতরাং সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন- পরিবেশ রক্ষায় সবাই মিলে বৃক্ষ রোপণে অংশগ্রহণ করি। শনিবার -১৩ জুলাই- সবুজে সাজাই দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- আমরা পৃথিবীতে থাকবো না তবে যে গাছগুলো আমরা রোপণ করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দিবে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
এসময় ব্র্যাকের উদ্দেশ্যে তিনি বলেন- ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচীর আয়োজন করেছে যা অত্যান্ত প্রশংসনীয়। আশা করি ব্র্যাক সব সময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সমুহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।এসময় অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক- পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না- মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী। ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর- সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন। সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক ১০ লক্ষ ফলজ- বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানায় ব্র্যাক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য- অর্থ প্রতিমন্ত্রী।।

আপডেট সময় : 04:29:55 am, Sunday, 14 July 2024