Dhaka , Wednesday, 18 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি বুধবার রোজা শুরু হয়েছে যে ১০ দেশে নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গাছের চারা রোপণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ মধুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুর-৬ এর নবনির্বাচিত এমপি জাহিদ হোসেনের কাঁধে দুই মন্ত্রণালয় স্বচ্ছ ও নির্ভুল জন্ম–মৃত্যু নিবন্ধনে পাইকগাছায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড ঝালকাঠিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ঐতিহাসিক মুহূর্ত: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ধানসিঁড়ির তীরে কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা আলোকিত লালমনিরহাটের স্বপ্নদ্রষ্টা থেকে ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে: জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাঁচবিবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নগরীর পুরাতন চান্দগাঁওয়ে আশ বাজারের ৯ম আউটলেট উদ্বোধন জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযান: গাঁজা, ইস্কাফ ও ট্যাবলেট জব্দ বেতাগীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের উপহার দিল -নৌবাহিনী কন্টিনজেন্ট নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা উৎসবমুখর পরিবেশে রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চসিকের অস্থায়ী কর্মচারীদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার ঘোষণা মেয়র ডা. শাহাদাত হোসেনের শরীয়তপুরে মাছ চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:26:30 pm, Thursday, 11 July 2024
  • 95 বার পড়া হয়েছে

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা মামলায় জয় অধিকারী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল -১০ জুলাই- রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় অধিকারী সুবিদপুর ইউনিয়নের সৈয়র নিবাসী সুনিল অধিকারীর পুত্র। তার বিরুদ্ধে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সৈয়র এলাকার বাসিন্দা শান্ত অধিকারী একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির রহমান।

এজাহার সূত্রে জানা যায়- গত ৭ জুলাই রবিবার সন্ধ্যায় স্থানীয় ভোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পূর্ব থেকে ওত পেতে থাকা জয় অধিকারী তার দলবল নিয়ে কমল অধিকারীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় কমল অধিকারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় কমল অধিকারীর কাছে থাকা নগদ টাকা- স্বর্নের চেইন ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়। এ ঘটনায় কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী চার জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী জানান- তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা ছিল। পরবর্তীতে শালিস বৈঠকে স্থানীয়দের নিয়ে জমি মেপে আমরা আরও অনেক জমির দখল পেয়েছি যেগুলো তারা আগে জবরদখল করে রেখেছিল। এছাড়া আমার বাবার নামে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে লিখেছিল সেটা নিয়ে আমার বাবা তাদের নামে একটি এজাহার দায়ের করেছেন। সবমিলিয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাবাকে মেরে ফেলার জন্যই হামলা করেছিল। স্থানীয়রা ছুটে আসায় আমার বাবা প্রানে বেঁচে গেছেন। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ আলী বলেন- চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার।।

আপডেট সময় : 03:26:30 pm, Thursday, 11 July 2024