Dhaka , Friday, 13 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম রূপগঞ্জে বিএনপির মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত সীমান্তে ১৫ বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারে’র ভোট কেন্দ্র পরিদর্শন সিলেটের ১৯ আসনের বেসরকারি ফল: ১৮টিতে বিএনপি, একটিতে মজলিসের জয় মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান বেসরকারিভাবে বিজয়ী নোয়াখালী-৩ আসনে ধানের শীষের জয়, বরকত উল্লাহ বুলু বিজয়ী ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

সুন্দরগঞ্জে টানা বর্ষণে ৪১৯ কি.মি. কাঁচা রাস্তার বেহালদশা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:09 am, Sunday, 7 July 2024
  • 104 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে টানা বর্ষণে ৪১৯ কি.মি. কাঁচা রাস্তার বেহালদশা।।

হযরত বেল্লাল
  
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
  
টানা বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪১৯ কিলোমিটার কাঁচা রাস্তায় এখন হাঁটুকাদা। ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে কাঁচা রাস্তাগুলো। প্রতিবছর বর্ষা আসলে কাঁচা রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু দীর্ঘদিনেও কোন লাভ হয়নি। পথচারী ও স্থানীয়রা আবেগের তারনায় নাটকের ভাষায় বলেন কেউ কথা রাখেনি রে মনু, কেউ কথা রাখেনি’। পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী- শিক্ষক- পথচারী ও হাটুরেগণ।
      
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উপজেলার পরিসর। এখানে ৭৩৯কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে ৩২০ কিলোমিটার পাঁকা রাস্তা রয়েছে। বাকী ৪১৯ কিলোমিটার কাচা রাস্তা। অনেক পাকা রাস্তায় মেরামত ও কাজ চলছে। পৌর শহরের রাস্তা সমুহ স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে।
 পৌর শহরের ব্যাটারী চালিত অটো চালক মোনারুল ইসলাম গ্রাম-গঞ্জের রাস্তা পৌর শহরের সড়কের চেয়ে অনেক ভাল রয়েছে। পৌরবাসি একদিন অটো বা রিক্সায় চড়লে পরেদিন আর চড়তে চায় না- বুকে ব্যাঁথা হবে বলে। সামান্য বৃষ্টি নামলেই হাঁটু পানি। খানা-খন্দে ভরা গোটা পৌর শহরের সড়কগুলো। 
           
পৌর মেয়র মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলুর বলেন- পৌর সভার তেমন কোন আয় নাই। যা দিয়ে ছোটখাট রাস্তা সংস্কার করা যাবে। নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত রাস্তাঘাট মেরামত, সংস্কার ও নির্মাণের জন্য কোন বরাদ্দ বা প্রকল্প পাইনি। তবে মাত্র একটি প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে। আশা করা যাচ্ছে অল্পদিনের মধ্যে পৌর শহরের সকল রাস্তা সংস্কার করা সম্ভব হবে।
 দহবন্দ ইউনিয়নের রিক্সা চালক রতন চন্দ্র বলেন- কাঁচা রাস্তাগুলোতে বৃষ্টি হলে রিক্সা চালানো যায় না। যদিও কষ্ট করে যাওয়া হয়- তাও আবার ভাড়া নিয়ে যাত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়। 
 জরমনদী স্কুল ছাত্রী নিলুফা আক্তার বলেন- কাঁচা রাস্তা দিয়ে স্কুল ড্রেস পড়ে একদিন স্কুলে গেলে পরদিন আর ওই ড্রেস পড়ে স্কুলে যাওয়া যায় না। এছাড়া প্রতিদিন কমবেশি ৪- ৫ জন সহপাঠী কাঁদায় পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে। 
         
 স্কুল শিক্ষক আশেক আলী বলেন- যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিক থেকে সুন্দরগঞ্জ উপজেলা উত্তলাঞ্চলের মধ্যে অনেকটা পিছে রয়েছে। টানা বর্ষনের কারণে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। এক কিলোমিটার রাস্তা যেতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগছে। এছাড়া প্রতিদিন জামা কাপড় পরিস্কার করতে হচ্ছে। 
দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা জানান- বৃষ্টি হলে কাঁচা রাস্তাগুলো দিয়ে চলাচল করা দায়। বর্তমানে উপজেলার সবগুলো কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আজ থেকে ১৫ বছর আগে কাঁচা রাস্তা সংস্কার ও মেরামতের জন্য প্রতিবছর কাবিখা ও কাটিা-কাজের বিনিময় খাদ্য ও কাজের বিনিময় টাকা- প্রকল্পের বরাদ্দ ছিল। এখন তা বন্ধ হয়ে গেছে। কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা রয়েছে।  কাঁচা রাস্তাগুলো প্রতিবছর মেরামত না করার কারণে বেহালদশায় পরিণত হয়েছে। 
নামপ্রকাশ না করা শর্তে উপজেলার একজন রাজনৈতিক নেতা জানান- সরকারের প্রতিকুলের মতের এমপি নির্বাচিত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা উন্নয়ন হতে বরাবরে বঞ্চিত রয়েছে। এই উপজেলা বরাদ্দের দিক থেকে অনেকটা বৈষ্যমের শিকার।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ বলেন- পাকা রাস্তার চাহিদা প্রতিবছর পাঠানো হয়। বরাদ্দের বিষয়ে জনপ্রতিনিধিদের অনেকটা গুরুত্ব রয়েছে।  যোগাযোগের মাধ্যমে বরাদ্দের বিষয়টি নিশ্চিত করতে হয়। প্রতিবছর সাধারণভাবে যে বরাদ্দ পাওয়া যায়- তা দিয়ে পাকা রাস্তার পরিমান বাড়ানো সম্ভাব নয়। আর বর্তমানে কাঁচা রাস্তার মেরামতের জন্য পূর্বের ন্যায় প্রকল্প নেই।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার জানান- পাকা রাস্তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামীতে বেশি বরাদ্দ পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

সুন্দরগঞ্জে টানা বর্ষণে ৪১৯ কি.মি. কাঁচা রাস্তার বেহালদশা।।

আপডেট সময় : 11:36:09 am, Sunday, 7 July 2024