Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

শরীয়তপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে- ধানের চারা লাগিয়ে প্রতিবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:31 am, Sunday, 7 July 2024
  • 105 বার পড়া হয়েছে

শরীয়তপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে- ধানের চারা লাগিয়ে প্রতিবাদ।।

মো: আব্দুর রহিম

শরীয়তপুর- প্রতিনিধি।।

দের কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত। দীর্ঘদিন বেহাল রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুরের জাজিরার পুর্ব নাওডোবা ইউনিয়নের মোহর আলী হাজী কান্দির এলাকাবাসী।

শনিবার -৬ জুলাই- বিকেলে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মোহর আলী হাজী কান্দির এলাকাবাসী এ অভিনব প্রতিবাদ জানান।

স্থানীয়রা জানান- রাস্তাটি প্রায় ১২ থেকে ১৫টি গ্রামের ৩০ হাজার লোকের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে এবছর পাশের শুক্কুর হাওলাদার কান্দি গ্রামে একটি কালভার্টের কাজের সরঞ্জামাদি ও মাটি মাহিন্দ্রা -ট্রাক্টর- গাড়ির মাধ্যমে বহন করায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো উদ্যোগ নেননি। তাই রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রাস্তা দিয়ে চলাচলকারী শাহজাহান মাদবর  বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও চেয়ারম্যানকে বারবার জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। অথচ একটি কালভার্টের মাটি মাহিন্দ্রা গাড়ি -ট্রাক্টর- দিয়ে নিচ্ছেন। তাতে রাস্তাটি গর্ত হয়ে পানি জমে একাকার হয়ে যাচ্ছে সে দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আমরা এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।

স্থানীয় আরেক বাসিন্দা চুন্নু হাওলাদার অভিযোগ করে  বলেন- দীর্ঘদিন যাবৎ আমাদের অত্র অঞ্চলের মানুষ অবহেলিত। আদি যুগের মত মাথায় করে বস্তা নিয়ে কাজিরহাটে যেতে হয়। যেনো আমাদের দেখার কেউ নেই।

তিনি আরও বলেন- আওয়ামীলীগ সরকার বহুদিন ধরে ক্ষমতায় আছেন। আমাদের স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নজরেই আসে না যে জনগনের দুর্ভোগ কোথায়। জনগনের জন্য সরকার- জনগনের ভোটে সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরেও আমরা অবহেলিত। সরকার ও জনপ্রতিনিধিদের কাছে আহবান করি তারা যেনো আমাদের এই এলাকাবসীর স্বার্থে অতিদ্রুত রাস্তাটি সংস্কার করে দেন।

মোহর আলী হাজী কান্দির বাসিন্দা রাশিদা নামের এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে  বলেন- এক মাসের বাচ্চা নিয়ে টিকা দেওয়ার জন্য বের হয়েছিলাম। বাচ্চাকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় আসার পরেই কাদায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি দুজনেই। এখান দিয়ে যে মাহিন্দ গাড়ি গুলো চলে তাদের না চলার অনুরোধ জানাই। নয়তো আমরা পরবর্তীতে গাড়ির সামনে দাঁড়াবো।

পার্শ্ববর্তী এলাকার মোড়ল বাসিন্দা শাহিদা বেগম জানান- আমাদের পোলাপান পড়তে যাইতে পারে না সময় মত। আজকে আমার মেয়ে রাস্তার কাদায় পড়ে মাথায় আঘাত পেয়েছে। আমরা চাইলেও গাড়িতে করে যাইতে পাড়ি না। ১ কিলোমিটার রাস্তা কাদা দিয়ে হেটে যাওয়া লাগে।

পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার- হাসিফা ও সোহাগী আক্তার শোভার সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে  বলেন- প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতে কষ্ট হয়। জুতা খুলে হাতে নিয়ে এ রাস্তায় চলাচল করতে হয়। এতে কাদা লেগে জামা কাপড় নষ্ট হয়ে যায়। রাস্তাটি পাকা হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো বলেন তারা।

এ বিষয়ে পূর্বনাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ খান  বলেন- রাস্তাটি এমন বেহাল হয়েছে সে বিষয়ে আমকে কেউ কিছু বলেনি। তবে রাস্তাটির সামনেই একটি কালভার্টের  কাজ চলছে। সেখানে ট্রাক্টর দিয়ে মালামাল নেওয়ায় হয়তো রাস্তাটির বেহাল দশা হয়েছে। তবে রাস্তায় ধান লাগানোর বিষয়টি সম্পর্কে আমি জানি না।

এবিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- সাদিয়া ইসলাম লুনা  বলেন- এবিষয়ে স্থানীয় কেউ বা স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানায়নি। বিষয়টি খোজ নিয়ে দেখব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

শরীয়তপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে- ধানের চারা লাগিয়ে প্রতিবাদ।।

আপডেট সময় : 06:21:31 am, Sunday, 7 July 2024