Dhaka , Saturday, 4 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

মোংলা সমুদ্র বন্দরে এক বছরে বিদেশি জাহাজ এসেছে ৮৪৬টি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:29 am, Wednesday, 3 July 2024
  • 105 বার পড়া হয়েছে

মোংলা সমুদ্র বন্দরে এক বছরে বিদেশি জাহাজ এসেছে ৮৪৬টি।।

মোঃ রুবেল খান
  
মোংলা বাগেরহাট।।
   
সদ্য বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে মোংলা সমুদ্র বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে ৮৪৬টি। এ অর্থবছরে বন্দরে ১৫০০ জাহাজ আনার পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। গত ২০২২-২০২৩ অর্থবছরে বন্দরে জাহাজ এসেছে ৮২৭টি। অর্থাৎ এক বছরে জাহাজ বেড়েছে ১৯টি। তবে আশার কথা হল পদ্মা সেতু চালু হওয়ার পর বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আসার সংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে আমদানি-রপ্তানি। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশে উৎপাদিত গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। দেশে নির্মাণাধীন বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়ে খালাস হওয়ায় এখানে বেড়েছে কর্মচাঞ্চলতা। 
দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে গাড়ি আমদানিতে শীর্ষস্থান ধরে রেখেছে মোংলা বন্দর। বিদেশ থেকে আমদানি করা ৬৫ শতাংশ গাড়ি এ বন্দরের মাধ্যমে খালাস করা হচ্ছে। প্রতিমাসে ২-৩টি গাড়ির জাহাজ মোংলা বন্দরে  আসে। এতে বন্দরের রাজস্ব আয় আগের তুলনায় বেড়েছে।
বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান যোগদান করার পর থেকে বন্দরের সাথে সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারক, বিজিএমইএ, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি- ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বন্দর উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনের সাথে একাধিকবার বৈঠকের মাধ্যমে বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। বন্দরের প্রতিটি বিভাগে অনিয়ম- ঘুষ বাণিজ্য বন্ধ করা সহ স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে- মোংলা বন্দরে নানামূখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে ৬ হাজার ১৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে একাধিকবার বৈঠক করেছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
সংস্থাটি আরো জানায়- পদ্মা সেতু এবং রেল নেটওয়ার্কে মোংলা বন্দর যুক্ত হওয়ায় বন্দরের কার্যক্রম আরো বাড়বে। প্রতিবছর জাহাজের সংখ্যা বাড়বে। বিশেষ করে ভারত- নেপাল ও ভুটানের সাথে মোংলা বন্দরের বাণিজ্য বাড়বে। ইতিমধ্যে নেপাল ও ভুটান মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। সরকারও এতে সম্মতি দিয়েছে। এ বন্দর ব্যবহার করলে একদিকে যেমন নেপাল ভুটানের বাণিজ্য খরচ কমবে তেমনি বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বাড়বে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

মোংলা সমুদ্র বন্দরে এক বছরে বিদেশি জাহাজ এসেছে ৮৪৬টি।।

আপডেট সময় : 05:30:29 am, Wednesday, 3 July 2024