Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের শুল্ক স্টেশন গুলোতে চুনাপাথর আমদানিতে বেড়েছে রাজস্ব আদায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:52 am, Friday, 28 June 2024
  • 137 বার পড়া হয়েছে

সিলেটের শুল্ক স্টেশন গুলোতে চুনাপাথর আমদানিতে বেড়েছে রাজস্ব আদায়।।

আবুল কাশেম রুমন- সিলেট।।

দেশের রাজস্ব আদায়ে বড় ধরনের অবদান রাখছে চুনাপাথর আমদানিতে। এর পেছনের কারিগর হচ্ছেন আমদানি কারক ব্যবসায়ীরা। সিলেট জেলার সুনামগঞ্জের ছাতক স্টেশন রোডে নিয়মিত আমদানি করা হয় চুনাপাথর- দীর্ঘ দিন ধরে এ রোডে পাথর ভারত থেকে বাংলাদেশে আসলে ইতোপূর্বে এ ব্যবসায় লোকসান দিলেও ব্যবসায়ীরা এখন তাদের মুখে হাসি ফুঁটেছেন। সুনামগঞ্জের ছাতক অঞ্চলের স্থল শুল্ক স্টেশনে ভারত থেকে চুনাপাথর আমদানিতে সরকারি রাজস্ব আদায় বেড়েছে। কমেছে উপজেলার আওতাধীন চেলা ও ইছামতী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব আদায়।

তবে ৩টি রুটে রাজস্ব আদায়ে গড় লক্ষ্যমাত্রা বেড়েছে। গত বছরের বন্যা ও ডলার সংকটে এলসি জটিলতার কারণে ছাতক শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কম হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২২-২৩ অর্থ বছরে তিনটি শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৩৯ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। চলমান ২০২৩-২৪ অর্থ বছরে ছাতক রুটে ১০৭ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার, চেলা রুটে ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার এবং ইছামতী রুটে ২  কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা নির্ধারণ করে তিনটি রুটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১১০ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়- গত অর্থ বছরে ছাতক রুটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ কোটি টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আদায় হয়েছে ১৩৪ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা- যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫০ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা  বেশি। চেলা রুটে লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকা কম।
তৃতীয় রুট ইছামতীতে লক্ষ্যমাত্রা ৪ কোটি ১ হাজার টাকা ধরা হলেও আদায় হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা- যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮৮ লাখ ৮ হাজার টাকা কম। এ রুটে গত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা- যা একই অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৩২ লাখ ৫৯ হাজার টাকা কম।

ছাতক শুল্ক স্টেশনের আওতায় তিনটি রুটে এ অঞ্চলের ছোট-বড় ব্যবসায়ী ছাড়াও এশিয়ার বৃহত্তর সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ- হোলসিম সিমেন্ট কোম্পানি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি চুনাপাথর আমদানি করে। ছাতক সিমেন্ট কোম্পানির আধুনিকায়নে নতুন প্রকল্প শুরু হওয়ায় চুনাপাথর আমদানি বন্ধ রয়েছে।
ছাতক শুল্ক স্টেশনের দায়িত্ব প্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জানান- মাঝে-মাঝে নানা জটিলতায় চুনাপাথর আমদানি সাময়িক বন্ধ থাকে। তবে সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সিলেটের শুল্ক স্টেশন গুলোতে চুনাপাথর আমদানিতে বেড়েছে রাজস্ব আদায়।।

আপডেট সময় : 09:04:52 am, Friday, 28 June 2024