Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শরীয়তপুরে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ১৮ মাস বয়সী বাছুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:56 am, Wednesday, 26 June 2024
  • 120 বার পড়া হয়েছে

শরীয়তপুরে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ১৮ মাস বয়সী বাছুর।।

মো: আব্দুর রহিম

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরায় গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ১৮ মাস বয়সী একটি  বাছুর। উপজেলার পালেরচর ইউনিয়নের মধু মাদবর কান্দি গ্রামের বাসিন্দা হুমায়ুন শরীফের বকনা বাছুরটি গত দুই মাস যাবৎ ২ থেকে ৩ লিটার করে দুধ দিচ্ছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বাছুরটি দেখতে উৎসুক জনতা হুমায়ুন শরীফের বাড়িতে ভিড় করছেন। এছাড়াও অনেকে আবার সেই দুধ মানত করে কিনে নিচ্ছেন।

এ বিষয়ে  চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা দুর্লভ হলেও অস্বাভাবিক কোন বিষয় নয়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বরাত দিয়ে তারা বলেন- মূলত কোন পশুর শরীরে হরমোনের ভারসাম্যহীনতার দেখা দিলে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে। আর এ দুধ সেবনে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

সরেজমিনে গিয়ে জানা যায়- হুমায়ুন শরীফ দম্পতি দেশি জাতের গরু লালন পালন করেন। তার একটি গাভী গত সাড়ে তিন বছরে পর্যায়ক্রমে দুটি বাচ্চা প্রসব করেছে। আগের একটি বাছুর বড় করে বিক্রিও করেছেন। এবার কোরবানি ঈদে গাভীটিকেও বিক্রি করে দিয়েছেন। তবে শেষবারের বকনা বাছুরটি একদমই ব‌্যতিক্রম। বয়স প্রায় ১৮ মাসেও হিটে না আসায় বাছুরটি গর্ভধারণের সময়ও হয়নি। কিন্তু হঠাৎ করে প্রতিদিনই দুই থেকে তিন লিটার দুধ দিচ্ছে গর্ভধারণ বা বাচ্চা প্রসব ছাড়াই। 

প্রায় দুইমাস আগে হুমায়ুন শরীফের স্ত্রী ১৮ মাস বয়সী বাছুরটিকে খাবার খাওয়ানোর জন্য গেলে গরুটির দুধের বাঁট ফোলা দেখে ধারণা করেন- এর বাঁটে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক গরুটির স্তন থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন আধা কেজি দুধ দেয়। সেগুলো তারা পদ্মা নদীতে ফেলে দিতেন। এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন দুই থেকে তিন লিটার দুধ দিচ্ছে। 

এদিকে বকনা বাছুর বাচ্চা ছাড়া দুধ দেয়ার এমন ঘটনায়  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূরদূরান্ত থেকে খালি বোতল নিয়ে লোকজন এসে ভীর জমাচ্ছেন হুমায়ুন শরীফের বাড়িতে। কেউ কেউ মানত করে ১০০-৫০০ টাকা দিয়ে কিনে নিচ্ছেন দুধ। আবার ১০০ গ্রাম দুধের জন্য হাজার টাকাও দিচ্ছেন অনেকে।

বিষয়টি নিয়ে গরুর মালিক হুমায়ুন শরীফের সাথে কথা বলতে গেলে তার স্ত্রী নুরজাহান বেগম এসে সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেন এবং উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এগুলো দিয়ে আপনারা কি করবেন?আপনাদের আমি ডেকেছি? আপনারা চলে যান।’

হুমায়ুন শরীফের প্রতিবেশী ফারুক শরীফ বলেন- গাভীর বাছুর মারা গেলে সেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। আর এখানের বাছুর ছাড়াই বকনা বাছুর দুধ দিচ্ছে। বিষয়টি ব‌্যতিক্রম। আমরা শুনেছি গরুর মালিকের স্ত্রীর সাথে নাকি আধ্যাত্মিক কিছু আছে। তিনি নাকি স্বপ্নে কি দেখেছেন। তারপর থেকেই বাছুরটিও দুধ দেয়া শুরু করেছে।

এবিষয়ে পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজীর কাছে জানতে চাইলে তিনি  বলেন- আমি শুনেছি হুমায়ুন শরীফের একটি বকনা বাছুর দুধ দিচ্ছে। তবে তা নিয়ে কুসংস্কার ছড়ানো হচ্ছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

জানতে চাইলে শরীয়তপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আবু বকর সিদ্দিক বলেন,”পশু প্রাণির হরমোনের ভারসাম্যহীনতার কারণে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে। এটি কোন রোগ নয়। স্বাভাবিক বিষয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুরে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ১৮ মাস বয়সী বাছুর।।

আপডেট সময় : 06:30:56 am, Wednesday, 26 June 2024