Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নেশার টাকা জোগাড় করতে কিশোর তপুকে অপহরণ ও খুন গ্রেপ্তার ২ জন চাকু মোবাইল ফোন উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:13:28 pm, Tuesday, 25 June 2024
  • 95 বার পড়া হয়েছে

নেশার টাকা জোগাড় করতে কিশোর তপুকে অপহরণ ও খুন গ্রেপ্তার ২ জন চাকু মোবাইল ফোন উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর কিশোর তপু -১৪- হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি চাকু ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। 
মঙ্গলবার -২৫ জুন- দুপুরে নিজ কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকার জয়নাল আবেদীন জয় -২০- এবং ঈশ্বরদীর মশুরিয়াপাড়ার ঈসা খালাশি -১৯-। এ ঘটনায় সোহেল নামে আরেক আসামি পলাতক রয়েছেন। নিহত তপু মশুরিয়াপাড়ার আবুল কাশেমের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন দুপুরে ঈশ্বরদীর মশুরিয়া কলেজপাড়ার তপু নিজ বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। এরপর অজ্ঞাত অপহরণকারী তপুর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তপুর বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। 
৭ হাজার টাকা দেওয়ার পরও তপুর খোঁজ না পাওয়ায় এ ঘটনায় তপুর মা বাদী হয়ে পরদিন থানায় নিখোঁজের জিডি করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মূল আসামিদের শনাক্ত করা হলেও ভিকটিমকে পাওয়া যাচ্ছিল না। 
পরে গত ২২ জুন মশুরিয়াপাড়ার অরন্য ছাত্রাবাসের তৃতীয় তলায় একটি টিনের ট্যাংক থেকে তপুর অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।  ঘটনার পর ঢাকায় পালানোর সময় পাবনা বাসস্ট্যান্ড থেকে প্রধান অভিযুক্ত জয়কে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা ঈশ্বরদী কলেজের পেছনে অরন্য ছাত্রাবাসে ভাড়া থাকত।
ভুক্তভোগী তপুর বাড়ি ছাত্রাবাসের পাশেই হওয়ায় এক সঙ্গে ফ্রি-ফায়ার গেম খেলতো- আড্ডা দিতে ও ধূমপান করতো। 
জয় ইতোপূর্বে আতাইকুলা থানার একটি হত্যা মামলার আসামি হওয়ায় মামলার খরচ- ছাত্রাবাসে খরচ এবং মাদক সেবনের জন্য টাকার প্রয়োজন হওয়ায় সোহেল ও ঈসার সঙ্গে অপহরণের পরিকল্পনা করে। 
সেই পরিকল্পনার অংশ হিসেবে কৌশলে তপুকে ছাত্রাবাসে ডেকে এনে জিম্মি করে। তপু আতঙ্কে চিৎকার শুরু করলে তারা চাকু দিয়ে হত্যা করে এবং বেল্ট দিয়ে তার হাত বেঁধে একটি ট্যাংকে ভরে রাখে। 
পরবর্তীতে আসামি জয় ভিকটিমের ব্যবহৃত মোবাইলফোন দিয়ে তার বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। এছাড়াও আসামিরা ঘটনা আড়াল করতে নানা কৌশল অবলম্বন করে। কিন্তু গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার -পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত- মাসুদ আলম- ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. রফিকুল ইসলাম- ঈশ্বরদী থানার পরিদর্শক -তদন্ত- মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নেশার টাকা জোগাড় করতে কিশোর তপুকে অপহরণ ও খুন গ্রেপ্তার ২ জন চাকু মোবাইল ফোন উদ্ধার।।

আপডেট সময় : 03:13:28 pm, Tuesday, 25 June 2024