Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্স ওয়েস্ট ইন হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:13 am, Monday, 24 June 2024
  • 143 বার পড়া হয়েছে

কক্স ওয়েস্ট ইন হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
   
কক্সবাজারে ‘কক্স ওয়েস্ট ইন নামিয় হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ব্যাগ তল্লাশীর নামে মূল্যবান ব্যবহৃত জিনিসপত্র ও ডলার চুরির অভিযোগ তুলেছে এই প্রবাসী দম্পতি।
গত ২০ই জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’ এ ৬০৩ নম্বর হোটেল কক্ষে উঠেন এক প্রবাসী পর্যটক দম্পতি। ২১ই জুন সকাল ১১টায় যথাসময়ে উক্ত দম্পতি হোটেল কক্ষ চেক আউট করেন। এবং ব্যাগ হোটেল রিসেপশনে রেখে বাহিরে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে চলে যান। লাঞ্চ করে হোটেলে ফিরলেই বাধে বিপত্তি।
হোটেল কর্তৃপক্ষ প্রথমে পর্যটক দম্পতির বিরুদ্ধে টাওয়াল চুরির অভিযোগ তুলে। ব্যাগ তল্লাশীর জন্য জোর জবরদস্তি শুরু করে এক প্রকার। প্রায় ১ঘন্টা পর্যটক তার অবস্থান বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পর্যটক দম্পতি ব্যাগ তল্লাশীর অনুমতি দেন। তবে শর্ত জুড়ে দেন মহিলা দ্বারা যেন মহিলা পর্যটকের ব্যাগ তল্লাশী করা হয়। দীর্ঘ তল্লাশী শেষে ব্যাগে টাওয়াল না পেলেও হোটেল কর্তৃপক্ষের তৎসময় দায়িত্বে থাকা কর্মকর্তারা লোভ সামলাতে পারেনি। ব্যাগ তল্লাশীর নামে দুর্দান্ত চুরি কার্য সম্পাদন করে তারা। ব্যাগে থাকা মূল্যবান ক্যাশ ডলার ও একটি হাতের ব্রেসলেট নিয়ে ফেলে।
এমন পরিস্থিতি থেকে আত্মসম্মান রক্ষার্থে এই পর্যটক দ্রুত হোটেল ত্যাগ করে। তারা চট্রগ্রাম নিজ বাড়িতে ফিরে ব্যাগ তল্লাশী করে যেন চক্ষু চড়কগাছ। ব্যাগে নেই মূল্যবান ১হাজারের মত ডলার ও একটি ব্রেসলেট।
তৎক্ষণাৎ ওই পর্যটক কক্সবাজারে মুঠোফোনে এক বন্ধুকে বিষয়টি জানান। তার বন্ধু দ্রুত গিয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
তিনি জানান- সব সিসিটিভি ফুটেজে আমি দেখি ও বিশ্লেষণ করি। তারা পর্যটকের সাথে খুবই খারাপ আচরন করেছে। সামান্য দুটি টাওয়েল চুরির দ্বায় এনে ব্যাগ তল্লাশীর নাম দিয়ে তারা কুকর্ম করেছে। ফুটেজে দেখা যায় ব্যাগ চেকিং এমন একটি কক্ষে করা হয় যেখানে সিসিটিভি ক্যামরা নাই। এমনকি পর্যটক নারীর ব্যাগটিও পুরুষ দ্বারা তল্লাশী করে যা পর্যটক হয়রানীর জন্য যথেষ্ট বলে মনে করি।
হেনস্তার শিকার পর্যটক শেখ মোঃ আলী রনি বলেন- হোটেল কর্তৃপক্ষের এই হেনস্তার কারনে আমরা মানষিকভাবে খুবই কষ্ট পেয়েছি। তাদের অনেক অনুরোধ করার পরেও তারা ব্যাগ তল্লাশীর নামে ডলারও ব্রেসলেট চুরি করেছে। আমি পর্যটক সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি সঠিক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আর যেন কোন পর্যটক এইরকম হয়রানির শিকার না হয়।
হোটেল কক্স ওয়েস্ট ইন এর জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলনকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন- ওসময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন। পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় টাওয়াল চুরির অভিযোগ তুলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করে। পর্যটক হোটেল ত্যাগ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান। পরের দিন শুনি ওই পর্যটকের ব্যাগ হতে কিছু জিনিস খুঁজে পাচ্ছেনা। ব্যাগ তল্লাশী করার রুমে সিসিটিভি ফুটেজ নেই ও এমনভাবে পর্যটন হয়রানীর ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

কক্স ওয়েস্ট ইন হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ।।

আপডেট সময় : 06:46:13 am, Monday, 24 June 2024