Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক অপহরণ মামলায় কাউছার মুন্সি সহ দুজনকে জেল গেইটে দুই দিনের জিজ্ঞাসাবাদে নির্দেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:33 pm, Sunday, 23 June 2024
  • 114 বার পড়া হয়েছে

সাংবাদিক অপহরণ মামলায় কাউছার মুন্সি সহ দুজনকে জেল গেইটে দুই দিনের জিজ্ঞাসাবাদে নির্দেশ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
   
দি বাংলাদেশ টুডের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক এস এম আবুল বরকত আকাশ- প্রকাশ- এস এম আকাশ’র দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ মামলায় 
-মামলা নং বায়েজিদ ২৪-০৬-২৪-সংঘবদ্ধ সন্ত্রাসী দলের মূল হোতা মোস্তফা কাউছার মুন্সি -৪২- পিতা- ফতেহুল কদির ও সংঘবদ্ধ দলের আরেক সহযোগী আলী রাজ -২৮- পিতা- মাহবুবুল আলম কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
২৩ জুন রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়া এর ৫ম আদালত এ আদেশ দেন। 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানার সাব ইন্সপেক্টর রাজিব পাল’র নেতৃত্বে শ্বাসরুদ্ধকর অভিযানে ১৪ জুন শুক্রবার ভোররাতে আসামীদের গ্রেফতার করে। অভিযানকালে তাদের কাছ থেকে জোর করে নেয়া কিছু স্বাক্ষর করা খালি নন জুডিশিয়াল স্ট্যাম্প,বেআইনী ভাবে ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করা মোবাইল ফোন ও অপহরণ কালিন সময় ব্যবহার করা ফিল্ডার মডেলের কালো কাচের কালো রঙের প্রাইভেট গাড়ি (চট্রমেট্রো গ ১২- ৯৭৭০- জব্দ করা হয়েছে। 
আদালতের রিমান্ড প্রসঙ্গে বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন-সাংবাদিক এস এম আকাশ অপহরণের মামলার এজাহার মোতাবেক আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং দুজন গ্রেফতারও হয়েছে এখন আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন- আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা ও বায়েজিদ থানার সাব ইন্সপেক্টর রাজিব পাল আদালতে উপস্থিত হয়ে গোটা অপহরণের বিষয়ে আদালতকে অবিহিত করেন এবং বলেন-আমি অভিযানে গিয়ে অপহরণের সত্যতা খুঁজে পাই ও অপহরণ কালিন সময়ে জোর পূর্বক নেয়া কিছু স্ট্যাম্প,গাড়ি ও অন্যায় ভাবে নেয়া ভিডিও ফুটেজ ও ছবি ধারণ করা মোবাইল ফোন জব্দ করি।
সংবাদদাতার আইনজীবী এডভোকেট ইয়াছিন আরাফাত সাজ্জাদ উপস্থিত সাংবাদিকদের বলেন- সুষ্ঠু বিচারের জন্য অপরাধীদের আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। সাংবাদিক এস এম আকাশ নিরপরাধ- তাকে অন্যায় ভাবে মুক্তিপণের উদ্দেশ্যে এ অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা পেশাদার না হলে এমন অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতো না।
একই প্রসঙ্গে মামলার সংবাদদাতা সাংবাদিক এস এম আকাশ গণমাধ্যমকে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্র,পররাষ্ট্র মন্ত্রী মহোদয়- বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ ওসি- তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিচার বিভাগের কাছে আমার আকুল আবেদন- আমার ও আমার পরিবারের জান মালের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি এখনও বিভিন্ন ভাবে হুমকি দমকির আভাস পাচ্ছি।
ভুয়া ফেইসবুক পেইজে বানোয়াট বক্তব্য ও ভিডিও ফুটেজ দিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আলোকিত রাঙ্গুনিয়া নামের ভুয়া পেইজ থেকে বিভিন্ন অপতথ্য দেয়া হচ্ছে। অপহরণ কালিন সময়ে জোর করে নেয়া চেক স্ট্যাম্প দিয়ে মামলার হুমকি- পেন্ডিং ও চলমান মামলায় গায়েবি আসামি করে ফাঁসানোর হুমকি এমনকি চোরা গুপ্তা হামলা করে আমাকে ও আমার পরিবারের সদস্যদের অপদস্ত করে প্রাণহানি করবে বলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খবর পাঠাচ্ছে। মাননীয় আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন- তাই বিনীত অনুরোধ অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার ও আমার চেক স্ট্যাম্প গুলো উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। 
উল্লেখ্য- গত ১১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার তুফানি রোডের শেষ অংশের রাস্তার মাথার বিশ্বাস বাড়ি সংলগ্ন কালভার্টের পাশ এলাকা থেকে দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশকে সশস্ত্র অবস্থায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং অনাদায়ে খুন ও গুম করার মানসিকতা নিয়ে অপহরণ করে। ৩০ ঘন্টা ব্যাপী গোটা লোমহর্ষক অপহরণ কালিন সময়ে তাকে সংঘবদ্ধ দলের প্রায় ১২- ১৪ জন অপহরণকারীরা পাহাড়ি এলাকায় নির্জন ভবনে নিয়ে গিয়ে রড- চাইনিজ কুড়াল- দেশীয় অস্ত্র- দেহ ব্যবসায়ী নারী- দেশীয় পিস্তল ইত্যাদি দিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।পরে তার পরিবারকে ডেকে এনে অপদস্ত করে নগদ ৭ লাখ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা এবং বিভিন্ন অংকের ৫টি চেক ও ১৮টি স্বাক্ষর নেয়া খালি নন জুডিশিয়াল স্ট্যাম্প আদায় করে প্রায় ৩০ ঘন্টা পর মুক্তিপণ আদায়ের শর্ত সম্পন্ন করে ১৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে নির্জন রাস্তায় মোটরসাইকেলে করে নিয়ে এসে আহত অবস্থায় নামিয়ে দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সাংবাদিক অপহরণ মামলায় কাউছার মুন্সি সহ দুজনকে জেল গেইটে দুই দিনের জিজ্ঞাসাবাদে নির্দেশ।।

আপডেট সময় : 02:18:33 pm, Sunday, 23 June 2024