Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:06:11 am, Saturday, 15 June 2024
  • 154 বার পড়া হয়েছে

শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।।

মোঃ আব্দুর রহিম

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের উদ্দেশ্যে পাট ক্ষেতে নেওয়ার সময় মাহবুব মৃধা নামে এক ধর্ষণচেষ্টাকারীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার -১৪ জুন- দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের জহুরুদ্দিন মুন্সী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাহাবুব মৃধা -৩৫- জাজিরা পৌরসভার  জামাল মাদবর কান্দি ৬নং ওয়ার্ডের বাসিন্দা কাসেম মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার দুপুর ১টার সময় ঐ শিশু পার্শবর্তী বাজারের একটি দোকানে শ্যাম্পু আনতে যেতে মায়ের কাছে অনুমতি চায়। তখন শিশুটির মা একা যেতে দিতে না চাইলে অভিযুক্ত যুবক মাহবুব শিশুটির মা’কে আশ্বস্ত করে শিশুটিকে বাড়ী থেকে নিয়ে যায়। পরে শিশুটিকে কোন দোকানে না নিয়ে ঐ শিশুর বসতবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে স্থানীয় একটি মাদরাসার পাশে থাকা পাটক্ষেতের কাছে নিয়ে শিশুটির পায়ের জুতো পাটক্ষেতের মাঝে ফেলে দেয়। পরে শিশুটিকে জোরাজুরি করে পাটক্ষেতর ভিতরে গিয়ে জুতা আনতে বলে। তখন ঐ শিশু ক্ষেতের ভিতরে না গিয়ে দৌড়ে বাড়ীতে এসে তার মাসহ সবাইকে ঘটনা জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত মাহবুবকে পালেরচর পদ্মানদীর পাড় থেকে আটক করে।

স্থানীয়রা জানায়- অভিযুক্ত মাহবুব মৃধা ও তার বাবা কাশেম মৃধা গত একমাস যাবৎ ঐ এলাকা সংলগ্ন পদ্মানদীতে মাছের পোনা সংগ্রহ করছিলেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুর পিতা  বলেন- আমার শিশু সন্তানকে ঐ নরপিশাচ একটি নির্জন এলাকায় পাটক্ষেতে খারাপ কাজ করার জন্য নিয়ে যায়। তখন আমার মেয়ে বুদ্ধি খাটিয়ে দৌড়ে বাড়ীতে চলে আসে। আল্লাহর রহমতে কোন ক্ষতি হয়নি। আমি নিশ্চিত এই মাহবুব এমন অপকর্ম আরো করেছে। হয়তো ধরা পড়েনি। আমি এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

স্থানীয় বাসিন্দা আজগর আলী মুন্সী  বলেন- এধরণের খারাপ প্রকৃতির লোকগুলো চেনা খুবই কষ্টকর। এই মাহবুব আমাদের এলাকায় কয়েকদিন যাবৎ ঘোরাফেরা করছিল। ভাগ্য ভালো আমাদের এই শিশু সন্তানের কোন ক্ষতি করতে পারেনি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এসময় আটকৃত ধর্ষণ চেষ্টাকারী মাহবুব মৃধার কাছে জানতে চাইলে সাংবাদিকদের কাছে অকপটে শিকার করে বলেন- আমার বউ কয়েকদিন আগে চলে গিয়েছে তাই আমি এমন করেছি। আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন।

ঘটনাস্থলে উপস্থিত ধর্ষণ চেষ্টা কারী অভিযুক্তের বাবা কাশেম মৃধার কাছে জানতে চাইলে তিনি  বলেন- আমার ছেলে ঐ শিশুর সাথে খারাপ কাজ করতে চেয়েছিল তা আমাকে বলেছে। এখন বিচার যা হয় তাই হোক।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হাফিজুর রহমান বলেন- ধর্ষণ চেষ্টাকারী অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলারুজু হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।।

আপডেট সময় : 05:06:11 am, Saturday, 15 June 2024